চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট এলাকায় ট্রাকচাপায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল হালিম (৭০), তিনি বাঁশবাড়িয়া গ্রামের চৌধুরী বাড়ির মৃত মনির আহমেদের ছেলে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. আশেক।
তিনি জানান, রাস্তার পাশে হাঁটার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল হালিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের ইমারজেন্সি লাশঘরে রাখা হয়েছে।
আর এইচ/
