রবিবার, ২৬ জুলাই ২০২৬

পটিয়ায় টেক্সিভর্তি চোলাই মদ রেখে পালালো মাদককারবারি

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮নং শের আলী সওদাগরের দোকানের সামনে এলাকাবাসীর তাড়া খেয়ে সিএনজি অটোরিক্সাভর্তি চোলাই মদ ফেলে পালালো একদল মাদক কারবারি।

আজ ৮ এপ্রিল সকাল সাড়ে ৮টায় বড়লিয়া ইউনিয়নের ৮নং শের আলী সওদাগরের দোকানের সামনে এই ঘটনরা ঘটে।

পরে খবর পেয়ে পটিয়া থানা পুলিশের এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিচালিত একটি অটোরিক্সাসহ চোলাই মদগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ ইউনুচ ও মোঃ দিদার জানান, সকাল সাড়ে ৮টার দিকে আমজুর হাট সড়কের দিক থেকে একটি মেরুন কালার কার একটি সিএনজি অটোরিক্সাকে ডাকাত ডাকাত বলে ধাওয়া করে। এসময় সিএনজি অটোরিক্সাটি থামিয়ে বস্তায় করে কিছু জিনিস কারে তুলে ফেলতে দেখে এলাকাবাসী।

পরে এলাকাবাসীর সন্দেহ হলে তারা দৌড়ে ঘটনাস্থলে যেতে দেখলে কারটি সড়কের দক্ষিণ দিকে দুইটি বস্তা নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে সিএনজি অটোরিক্সাসহ ওখানে থাকা আরো দুটি চোলাই মদের বস্তা ফেলে পালিয়ে যায় ২/৩ জন মাদক কারবারি।

পরে স্থানীয়রা গিয়ে সিএনজিতে মদের অস্বিস্ত শনাক্ত করার পর পটিয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে সিএনজি অটোরিক্সাসহ চোলাই মদগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা জানান, উদ্ধারকৃত চোলাইমদের পরিমাণ প্রায় ১শত কেজির মত হবে বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো: নাজমুন নুর জানান, কিছু চোলাই মদ উদ্ধার সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...