মঙ্গলবার, ৫ মে ২০২৬

‘চট্টগ্রাম ফাউন্ডেশন’ এর গঠনতন্ত্র, কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

‘চট্টগ্রাম ফাউন্ডেশন’ এর গঠনতন্ত্র, কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা আজ ৮ এপ্রিল বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে চট্টগ্রামের জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আমন্ত্রিত সদস্যগণের সামনে চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠন ও কার্যাবলির উপর সভাপতির পক্ষে একটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি উর রহিম জাদিদ।

এরপর সভায় উপস্থিত সদস্যগণ চট্টগ্রাম ফাউন্ডেশনের উক্ত ধারণার ওপর তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এসময় জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকতাগণ, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি ও রেড ক্রিসেন্টের সম্পাদক তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

সকলেই চট্টগ্রাম ফাউন্ডেশন গঠনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এই সংগঠনের সাথে যুক্ত থেকে এটিকে বাস্তবায়ন এবং একটি কার্যকরি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন এই সংগঠনটি আপামর জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাবে এবং শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে নজির স্থাপন করবে।

সর্বশেষ সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এটিকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তার মূল্যবান নির্দেশনা প্রদান করেন।

সভায় চট্টগ্রামের সকল পৌরসভার প্রশাসক ও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তগন, সহকারী কমিশনার (ভূমি)গণ, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের অন্যান্য কর্মকর্তাগণ, জেলা রোভার স্কাউট এবং মেট্রো রোভার স্কাউট এর প্রতিনিধি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

আরও পড়ুন

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় পুলিশসহ তিনজন আহত হয়েছে।সোমবার ৪ মে রাত ৮টার দিকে দামপাড়া...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম অঞ্চলের ৩য় দিনের তিনটি ইভেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্সে অনুষ্টিত হয়।ইভেন্ট...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় অনুষ্ঠিত...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...