রবিবার, ২৬ জুলাই ২০২৬

কর্ণফুলীতে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, ভিকটিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ভিকটিম মো. সেলিম (৩৩) কে প্রধান আসামি ও অজ্ঞাত আরো ৪/৫ জনে কে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

বিন হাবিব বিডি লিমিটেড এর হেড অব এইচ আর এন্ড এডমিন মো. সালে নুর প্রকাশ সাজ্জাদ (৪৪) বাদি হয়ে ৬ এপ্রিল এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

মামলার অভিযুক্ত মো. সেলিম কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তমিজ ফকির বাড়ির আলী আলম এর ছেলে। সে বিন হাবিব বিডি লিমিটেডের অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত সেলিম (কথিত ভিকটিম) কর্ণফুলীর চরলক্ষ্যা বিন হাবিব বিডি লিমিটেড এর ফ্যাক্টরীতে কর্মরত থাকাকালে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সরকারী ছুটি থাকায় কোম্পনীর ফ্যাক্টরী থেকে স্থানীয় মা এন্টারপ্রাইজের ৫৭ হাজার ৬০০ টাকা, কামাল এন্টারপ্রাইজ থেকে ৫১ হাজার ২০০টাকা, খাজা গ্যাস স্টোর থেকে ৮১ হাজার ৯২০ টাকা, নেয়ামত শাহ এন্টারপ্রাইজের ৮৯ হাজার ৬০০ টাকা গত শনিবার (৫ এপ্রিল) খাজা সেলিম এন্টারপ্রাইজের ২৬ হাজার ৮৮০ টাকা, মা এন্টারপ্রাইজের ৫১ হাজার ২০০ টাকা, কামাল এন্টারপ্রাইজের ২৬ হাজার ৮৮০ টাকা, নেয়ামত শাহ এন্টারপ্রাইজের ৯৩ হাজার ৪০০ টাকা, এবি ট্রেডার্সের ৭১ হাজার টাকা, শাহ মজিদিয়ার ৮ লক্ষ টাকাসহ মোট নগদ ১৩ লক্ষ ৪৯ হাজার ৬৮০ টাকা (গ্যাস ভর্তি সিলিন্ডার বিক্রয়) সংগ্রহ করেন কথিত ভিকটিম সেলিম।

এরপরে দুপুর সাড়ে ১২টার দিকে বিন হাবিব বিডি লিমিটেড এর ফ্যাক্টরীর এমডি সালমান বিন হাবিবকে তার ওই ব্যবহৃত মুঠোফোন থেকে ফোন করে বলেন টাকা গুলো ছিনতাইকারীরা নিয়ে গেছে। পরবর্তীতে এমডি সালমান অফিসের দায়িত্বরতদের সঙ্গে যোগাযোগ করে ও কর্মচারীদের সাথে কথা বলে জানতে পারেন ছিনতাইয়ের ঘটনাটি বানোয়াট। পরে অভিযুক্ত সেলিমও স্বীকার করেন টাকাগুলো ছিনতাই হয়নি সে আত্মসাৎ করার জন্য ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন। এমনকি টাকাগুলো সে ফেরত দেওয়ার কথা থাকলেও পরে ফেরত দেননি। যদি কথিত ভিকটিম সেলিম এর বক্তব্য জানা সম্ভব হয়নি। কেননা, ঘটনার পরপরেই সে পুলিশের হাতে আটক থাকা অবস্থায় বিন হাবিব কোম্পানি মামলা করলে পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘বিন হাবিবের ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। যার থানা মামলা নম্ব-০৩। ধারা ৪০৮/৪০৬ ও ৪২০ দন্ডবিধিতে এ মামলার প্রধান আসামি সেলিমকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...