রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় চাকুরিজীবীর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

মিরসরাইয়ে ঈদের ছুটি শেষে অফিস যাওয়ার পথে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় আব্দুল হাই প্রকাশ এনামুল হক (৫৫) নামের এক চাকুরিজীবীর মৃত্যু হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চৈতন্যেরহাট বিশ্বরোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল উপজেলার ইছাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কাজী গ্রামের শেখ আহম্মদ হাজী বাড়ির হোসনেজ্জামানের ছেলে। তিনি চট্টগ্রাম শহরে বেসরকারি প্রতিষ্ঠান ইস্পাহানি অফিসে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতের ছেলে মুমিন রাজু বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রবিবার সকালে আব্বা চট্টগ্রাম যাওয়ার জন্য চৈতন্যেরহাট বিশ্বরোড এলাকায় গেলে বেপরোয়া গতির অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় মারা যান।

খবর পেয়ে আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আব্বার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। আব্বা চট্টগ্রামের ইস্পাহানি অফিসে অফিসার পদে কর্মরত ছিলেন। ওনার কর্মস্থলে প্রথম জানাযা শেষে একইদিন বাদ আছর আমাদের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে আব্বাকে দাফন করা হয়েছে।’

মুমিন রাজু আরও বলেন, ‘সকালে আব্বা আমাদের সবার সাথে হাসিখুশিতে কথা বলে বাড়ি থেকে বের হয়েছেন। ওই কথা যে শেষ কথা হবে তা মেনে নিতে পারছিনা। আমরা দুই ভাই এক বোন এতিম হয়ে গেলাম।’

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুরুরী বিভাগের নাম্বারে একাধিকবার ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘সকালে মহাসড়কের চৈতন্যেরহাট বিশ্ব রোড় এলাকায় বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল হাই প্রকাশ এনামুল হক (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...