ঈদের লম্বা ছুটিতে রেকর্ড পরিমাণ পর্যটক সমাগম ঘটেছে পার্বত্য জেলা বান্দরবানে।
ঈদের টানা ছুটিতে ঈদের দ্বিতীয় দিন থেকেই জেলায় পর্যটক সমাগম বাড়তে থাকে।
আজ ঈদের তৃতীয় দিনে জেলায় রেকর্ড পরিমাণ পর্যটক সমাগম ঘটেছে। জেলার অন্যতম পর্যটন স্পষ্ট মেঘলা,নীলাচল পর্যটন কেন্দ্রর প্রবেশ মুখে দীর্ঘ গাড়ির লাইনের জানজট দেখা যায়।
জেলা আবাসিক হোটেল, মোটেল,রিসোর্ট সমিতির দেয়া তথ্য মতে ঈদের আগেই জেলার আবাসিক হোটেল, মোটেল রিসোর্ট গুলোতে ঈদ উপলক্ষে আগত পর্যটকদের জন্য আগাম ৮০ শতাংশ রুম বুকিং সম্পন্ন হয়।পরবর্তীতে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন শতভাগ আবাসিক হোটেল গুলোতে রুম বুকিং থাকায় সান্ধ্যা নাগাদ আবাসিক রুম সংকটে বিপাকে পড়েন জেলায় আগত পর্যটকেরা।
এদিকে রাত নামতেই জেলার আবাসিক হোটেল গুলোতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। রাত্রি যাপনের জন্য একাধিক আবাসিক হোটেলে ঘোরার পরেও কোন রুম খালি না থাকায় রাত্রি যাপনে বিড়ম্বনার কথা জানান আগত বেশ কয়েকজন পর্যটক।
আবাসিক হোটেল গুলোতে পর্যাপ্ত রুম না থাকায় অনেক পর্যটক একটার পর একটা আবাসিক হোটেল ঘুরেও রাত্রি যাপনের জন্য রুম না পাওয়ায় রাস্তায় রাত্রি যাপন করা লাগতে পারে বলে মন্তব্য করেন।
এদিকে সুদুর পটুয়াখালী জেলা হতে বান্দরবানে ঘুরতে আশা ১৮ জনের পর্যটকের একটি গ্রুপের সদস্য রেজোয়ান জানান ৩ ঘন্টা ধরে একটার পর একটা হোটেল ঘুরেও রাত যাপনের জন্য কোন রুম খালি পাচ্ছি না। আমার মতো আরো অনেকেই এখনো রাতে থাকার জন্য আবাসিক হোটেল গুলোতে ঢু মারছেন।
এদিকে কুমিল্লা জেলা হতে আগত ২৬ জনের একটি পর্যটকের টিমের গাড়ি থামিয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়ছেন টিমের সদস্যরা। টিমের সদস্য সুমন এবং সোহাগ জানান সন্ধ্যা থেকে ৩০টির মতো বিভিন্ন আবাসিক হোটেল ঘুরেও একটি রুমের ব্যাবস্থা করতে পারি নি। বাধ্য হয়ে গাড়িতেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নিয়েছি।
শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল রাত ১২ টা পর্যন্ত জেলায় আগত শতাধিকের অধিক পর্যটক আবাসিক হোটেলে রুম না থাকায় বাইরেই রাত কাটিয়েছেন। অনেক পর্যটককে জেলার আবু সাঈদ মুক্ত মঞ্চে রাত কাটাতে দেখা যায়।
এ বিষয়ে বান্দরবান জেলা আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন জানান বিগত সময়ের সকল রেকর্ড অতিক্রম করেছে পর্যটক সমাগমের দিক দিয়ে।টানা বন্ধের কারনে বিপুল সংখ্যক পর্যটক আগমন ঘটেছে পার্বত্য জেলা বান্দরবানে। তিনি জানান আগত পর্যটকেরা ভ্রমনের আগে হোটেলের পর্যাপ্ত রুম আছে কিনা একটু খোঁজখবর নিয়ে আসলে এ ধরনের বিড়ম্বনা এড়ানো সম্ভব হবে। উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক করতে সমিতির সদস্যদের সাথে আমরা আলোচনা করছি।
এদিকে অধিকাংশ আবাসিক হোটেল গুলোতে নির্দিষ্ট কোন মূল্য তালিকা না থাকায় আগত পর্যটকদের কাছ হতে মৌখিক ভাবে রুম ভাড়া নির্ধারণ করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যাবস্থা গ্রহণেরন আশ্বাস প্রদান করেন বান্দরবান জেলা আবাসিক হোটেল, মোটেল,রিসোর্ট সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
