রবিবার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লাইনের দাবিতে সাতকানিয়া জামায়াতে ইসলামীর মানববন্ধন

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লাইনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ৩ এপ্রিল বিকালে দক্ষিণ চট্টগ্রামের ত্রিমুখি জংশন সাতকানিয়ার কেরানিহাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো.জাকারিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, জামায়াত ইসলামী উত্তর সাতকানিয়া সাঙ্গু থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মো.ইব্রাহিম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারি তারেক হোসাইন, উত্তর সাতকানিয়া সাঙ্গু থানার সেক্রেটারি মো. ইলিয়াস, কালিয়াইশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সাংবাদিক আবুল বশর সিদ্দিকী, ছদাহা ইউনিয়ন আমীর ফৌজুল কবির, কালিয়াইশ ইউনিয়ন সেক্রেটারি বশর জিহাদী, আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলা সেক্রেটারি দিদারুল আলম ও সহ-সভাপতি নুরুল ইসলাম রাজাসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের কোন জায়গায় নেই নির্দিষ্ট কোন বাস টার্মিনাল। ফলে দূরপাল্লার বাসগুলো চলাচলে বাঁধার সৃষ্টি হচ্ছে। মহাসড়কে তিন চাকার যান চলাচলের সরকারি বাঁধা থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে চলছে এ গাড়িগুলো।

প্রতিনিয়ত ট্রাকভর্তি লবণ পরিবহনের ফলে মহাসড়ক পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি। সম্প্রতি লোহাগাড়ায় পরপর দুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের ঘটনায় দেশবাসীর বিবেক নাড়িয়ে দিয়েছে। তাই  দ্রুত সময়ের মধ্যে এ মহাসড়কটি চার লাইনে উন্নীতকরণ সাতকানিয়া- লোহাগাড়াবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। যদি সরকার জনগণের কথা না শুনে কালক্ষেপন করে তাহলে সাতকানিয়া- লোহাগাড়াবাসী সরকারকে প্রতিবছর যে ট্যাক্স দেয়, তা বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ সময় ‘মৃত্যুর মিছিল বন্ধ হোক, নিরাপদ হোক আরকান সড়ক’ এবং ‘আর কত প্রাণ গেলে সড়ক বিভাগের টনক নড়বে’ এসব স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে মানববন্ধনে অংশ নেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...