রবিবার, ২৬ জুলাই ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে বান্দরবানে ঈদের জামাত অনুষ্ঠিত

মোঃ শহীদুল ইসলাম ,বান্দরবান জেলা প্রতিনিধি

দীর্ঘ একমাস সিয়াম সাধনার মাধ্যমে অধিক সোওয়াব ও নেক আমলের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য, সান্নিধ্য লাভের আশায় সারাবিশ্বের মুসলিম উম্মাহ’র কাছে ধর্মীয় মর্যাদার দিক দিয়ে পবিত্র রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ।

একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর যেনো বাধভাঙ্গা আনন্দের জোয়ার বয়ে আনে মুসলিম উম্মাহ্’র কাছে।

ঈদুল ফিতর উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে ঈদের রবিবার (৩১শে মার্চ) সকাল ৭ টায় জেলা কেন্দ্রীয় ঈদ-গা মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসল্লীরা দুর দুরান্ত হতে সকালে ঈদ-গা মাঠে জড়ো হতে থাকে। কেন্দ্রীয় ঈদ-গা মাঠে ৬ হাজার মুসল্লী একসাথে ঈদের নামজ আদায় করতে পারে।

বান্দরবানে ঈদের প্রথম জামাত পড়ান বান্দরবান কেন্দ্রীয় মসজিদের ঈমাম আলাউদ্দিন ইমামী।
বান্দরবানে পবিত্র ঈদুল আজহার প্রথম ঈদ জামাত সম্পন্ন হয়েছে।

একই স্থানে সকাল ৮ টায় ঈদের দ্বিতীয় জামত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত শেষে দেশবাসীর মঙ্গল কামনা, জেলার সকল জনসাধারন ও ধর্মপ্রাণ মুসলিম উম্মার জন্য বিশেষ মুনাজাত করা হয়।

এসময় জেলা প্রশাসক শামিম আরা রিনি এবং জেলা পরিষদের চেয়ারম্যান থানাজামা লুসাই এর পক্ষ হতে ধর্মপ্রাণ মুসল্লীদের ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

এদিকে জেলা সদর ছাড়াও উপজেলা গুলোতেও ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।নির্ধারিত সময় অনুযায়ী উপজেলা কেন্দ্রীয় মসজিদ ও ঈদ-গা মাঠে ঈদের জামাত আদায় করে মুসল্লীরা।

এবারের ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলা কেন্দ্রীয় ঈদগা কমিটি। বান্দরবান পৌরসভার তত্বাবধানে ঈদুল ফিতরকে কেন্দ্র করে শহরের প্রধান প্রধান সড়ক গুলো রং-বেরঙের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতায় বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পৌরসভা।

এদিকে ঈদ জামতকে কেন্দ্র ঈদ-গা মাঠে আগত মুসল্লীদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা গ্রহন করেছে জেলা পুলিশ।

এদিকে ঈদ জামাতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন, সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও, সকল স্থরের আপামর জনসাধারণ।
ঈদের নামাজ শেষে ভাতৃত্বের বন্ধনে মুসল্লীরা একে অপরের সাথে কোলাকুলি করে সৌহার্দ্য বিনিময় করেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...