রবিবার, ২৬ জুলাই ২০২৬

ঈদ সামগ্রী নিয়ে সুবিধা বঞ্চিতদের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর

নিজস্ব প্রতিবেদক :

অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর।

আজ (৩০ মার্চ) বিকেলে নগরীর ষোলশহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিনের উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক মুমতাহিনা পিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিন, বৈছাআ মহানগর মুখপাত্র ফাতেমা খানম লিজা, বৈছাআ মহানগর সংগঠক সাজ্জাদ হোসেন, বৈছাআ মহানগর সংগঠক আরিফুল ইসলাম, বৈছাআ মহানগর সংগঠক এমদাদুল হক, বৈছাআ মহানগর সদস্য মো খায়ের হোসেন।

বক্তারা বলেন, ঈদ উৎসব ঘিরে প্রতিটি ঘরে ঘরে নানা আয়োজন থাকলেও পর্দার আড়ালেই থেকে যায় কিছু মানুষের সুখ-দুঃখ আর প্রাপ্তি-অপ্রাপ্তির চাপা অনুভূতিগুলো। একই শহরে বসবাস করেও কেউ কেউ বিশেষ এ দিনটিতে একবেলা ভালো খাবার জোগাড় করতে ব্যর্থ হন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন , আমি শুধু মানুষের পাশে থাকতে চেয়েছি; এর বেশি কিছু না। ওরা সুবিধা-বঞ্চিত কিন্তু ওরা তো মানুষও। সুখ,দুঃখ, ভালো লাগা বা খারাপ লাগা ওদেরও আছে। আমি আমার সাধ্য অনুযায়ী এদের পাশে দাঁড়াতে চেয়েছি। বুকে টেনে নিতে চেয়েছি। তাদের অভাববোধকে বুঝতে চেয়েছি। আমি বিশাল কিছুই হয়ত করতে পারিনি, অন্তত কিছু মানুষের মুখে একবেলা খাবার তুলে দিতে পেরেই খুশি। ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। আমাদের মতো ওরাও হাসুক। সুখের হাঁসি-প্রশান্তির হাঁসি।

এসময় অন্যান্যের মধ্য মুনতাছির আলম মৌমিত, মো নাবিদুল হাসান, মুনতাসির আলম, নূর নবীসহ বৈছাআ মহানগরের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...