সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পর্যটক বরণে প্রস্তুত পাহাড় কণ্যা বান্দরবান

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড় কণ্যা বান্দরবান ইতিমধ্যে জেলার হোটেল,মোটেল ও রিসোর্ট সমূহের ৮০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাবসায়িরা।

শেষ সময়ে দেখা যায় ধোয়া মোছা আর নতুন ভাবে হোটেল গুলো সাজাতে ব্যস্ত সময় পার করছে হোটেল সংশ্লিষ্টরা। আর পর্যটকদের ভ্রমন নিরাপদ ও আনন্দ দায়ক করতে পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

প্রতি বছর ঈদের ছুটিতে ব্যাপক পর্যটকের ঢল নামে পার্বত্য জেলা বান্দরবানে। নাগরিক জীবনের কর্মব্যস্ত আর কোলাহল ছেড়ে ছুটির দিনে অবকাশ যাপনে প্রকৃতি প্রেমীরা ছুটে আসে পাহাড় কন্যা বান্দরবানে।

পরিবার পরিজন বন্ধু বান্ধব আর আত্মীয়স্বজন কে নিয়ে চাঁদের গাড়ীতে করে ঘুড়ে বেড়ায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। পর্যটকদের পদচারনায় মুখর হয়ে উঠে মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, নীলগিরি, নীল দিগন্ত সহ জেলার দর্শনীয় স্থান গুলো।

এবারের ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে পার্বত্য জেলা বান্দরবানে। ইতোমধ্যে ৮০ শতাংশ বুকিং হয়ে গেছে জেলার হোটেল, মোটেল রিসোর্ট গুলোতে। শেষ সময়ে ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছে হোটেল ব্যবসায়ীরা।

বান্দরবান হোটেল মোটেল রিসোর্ট সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন বলেন ঈদুল ফিতর উপলক্ষে হোটেল গুলোতে সাজ সাজ রব চলছে। ইতিমধ্যে আবাসিক হোটেল, মোটেল, রিসোর্টে ৮০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে,আশা করছি ঈদের আগে শতভাগ রুম বুকিং সম্পন্ন হবে।তিনি জানান জেলার রোয়াংছড়ির দেবতাখুম পর্যটন স্পষ্ট খুলে দেয়ায় প্রচুর পর্যটক সমাগম হয়েছে এং দ্রুত সময়ে বন্ধ অন্যান্ন উপজেলার পর্যটন স্পষ্ট গুলো খুলে দেয়ার ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ হতে আশ্বস্ত করা হয়েছে।

এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও আনন্দদায়ক করতে জেলায় নতুন বাস সার্ভিস চালুর পাশাপাশি সেবার মানও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে সাঙ্গু ট্রাভেলস বান্দরবান কাউন্টার ম্যানেজার মোহাম্মদ রাসেল জানান জেলায় আগত পর্যটক ও সাধারণ যাত্রীদের গুরুত্বপূর্ণ সময় ও নিরাপদ যাত্রার জন্য আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।

জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার জোড়াদারের বিষয়ে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আবদুল করিম বলেন ঈদের টানা ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জেলা এবং উপজেলার পর্যটন স্পষ্ট সমূহে পুলিশের বাড়তি টহল দল মোতায়েন করা হয়েছে,এছাড়া ঈদের দ্বিতীয় দিন হতে পর্যটন কেন্দ্র সমূহে পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...