শুক্রবার, ১ মে ২০২৬

ইফতার করে বের হতেই কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

ইফতার করে বেরিয়েছিলেন বাজারের উদ্দেশ্যে  বাসা থেকে শতগজ’ পেরোতেই কুপিয়ে হত্যা করা হয় সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন’কে

আজ বুধবার (২৬ মার্চ ) সন্ধ্যা পৌনে ৭ টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিলোটা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল আলম জানান, ইফতারের পর কৃষক দল নেতা নাছির তাঁর মোটরসাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন। এ সময় তাঁর বাড়ির ১৫০ গজ দূরেই তাঁকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁর মাথা ও ঘাড়ে কোপের গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান নুরুল আলম।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এর আগে, আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গুনিয়ার মীরেরখিল ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম তালুকদার মারা যান। মঙ্গলবার স্থানীয় বাজারে তাঁকে কুপিয়ে আহত করেছিল দুর্বৃত্তরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...