মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবানে দূর্বৃত্তের লাগানো আগুনে পুড়েছে বাগান-ঘর সহ বনের ফলজ বাগান

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের টাইগার পাড়া এলাকায় দূর্বৃত্তের লাগানো আগুনে পুড়েছে বাগান বাড়ি’সহ কয়েকটি ফলজ-বনজ বাগান। ২৪শে মার্চ (সোমবার) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার টাইগার পাড়া এলাকায় নীলাচল-রুপালী ঝর্না সড়কে দুর্বৃত্তদের লাগানো আগুনে শাহরিয়ারের বাগান বাড়ি, ফলজ বাগান, শাহাজাহানের রাবার বাগান, জসিমের বনজ বাগান, প্রসন্ন কান্তির ফলজ বাগান সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছালেও আশে পাশে পানি স্বল্পতার কারনে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। সন্ধ্যা পর্যন্ত আগুনে আশপাশের আরও কয়েকটি ফলজ ও বনজ বাগানের অংশ বিশেষ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান বিশ লাখের বেশি হবে দাবী ক্ষতিগ্রস্তদের।

শাহরিয়ারের বাগানের কেয়ারটেকার অনন্ত চাকমা বলেন, আগুন লাগার কারণ খুজে পাচ্ছিনা, পাশ্ববর্তী রাবার বাগান দেখতে কয়েকজন লোকজন এসেছিল ,কারোর সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে,শত্রুতা বসেও আগুন লাগিয়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্ত বাগানের মালিক শাহজাহান বলেন, আগুন কিভাবে লেগেছে জানিনা, আমাদের রাবার বাগান পুড়ে গেছে। আগুনের ব্যাপকতা অনেকবেশি ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুর রউফ জানান, আগুন লাগার কারণটা প্রাথমিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি। পানির স্বল্পতা আর আগুনের ব্যাপকতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনাটা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...