শনিবার, ২৭ জুন ২০২৬

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ৬ ওমরাহযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে বাস দুর্ঘটনায় অন্তত ৬ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার জেদ্দা শহর থেকে ১৫০ কিলোমিটার উত্তরে মদিনা ও মক্কার মধ্যবর্তী ওয়াদি আল আকিকের মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতরা ইন্দোনেশিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জুধা নুগ্রাহা এক বিবৃতিতে বলেন, মদিনা-মক্কার মধ্যবর্তী মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার শিকার বাসের ২০ যাত্রীই ইন্দোনেশিয়ার। প্রাথমিকভাবে ৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। পরে বাসটিতে আগুন ধরে যায়। গাড়িটিতে ওমরাহযাত্রী ও তাদের সহকারীরা ছিলেন। এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

হতাহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ওমরাহ ট্রাভেল এজেন্সির সাথে সমন্বয় করে কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় ক্যান্সার বিষয়ে সচেতন মূলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পটিয়ায় ক্যান্সার বিষয়ে সচেতন মূলক এক মহিলা সমাবেশ আজ...

জুলাই অভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটের ফাইনালে এফএমসি এবং সিটি কর্পোরেশন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার...

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া...

আরও পড়ুন

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।শুক্রবার (২৬...

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ জুন চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...