রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ ব্যবসায়ী মোহাম্মদ ফারুক

নিজস্ব প্রতিবেদক

মানুষ মানুষের জন্য এ কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে একজন নিঃস্বার্থবান মানুষের সাথে। চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরের বাসিন্দা মের্সাস প্যারাগন ব্রিক ফিল্ডের মালিক হাজি মোহাম্মদ ফারুক। একজন সফল ব্যবসায়ি, দানবীর ও সমাজ সেবক হিসেবে এলাকায় পরিচিত। নিজেকে সমাজসেবামূলক কাজে জড়িয়ে সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন।

ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষ। স্বপ্ন তাঁর অসহায় মানুষদের জন্য কাজ করার। সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন তিনি। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে পাশে পাওয়া যায়।করোনাকালে তিনি মানবতার পরিচয় দিয়েছেন। অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন নিজের।

সম্প্রতি এলাকায় নিজের কোটি টাকা মূল্যে জমিতে সড়ক ও মসজিদ নির্মাণ করে দিয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন হাজি মোহাম্মদ ফারুক। যা সমাজের মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। নিজ অর্থায়নে স্কুল, মসজিদ-মাদ্রাসা, ধর্মিয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

তাঁর সাদামাটা জীবন যাপন আর জনসেবামূলক কর্মকান্ডে ‘সত্যিকার ভালো মানুষ’ হিসেবেই জানেন এলাকার মানুষ। পূর্ব পুরুষ হাজি আবদুর রহমান সহর আলী মুন্সি জামে মসজিদের নামে ৪ কানি ৭ গন্ডা জায়গা দান করে গেছেন। যার বর্তমান বাজার মুল্য ৫ কোটি টাকারও বেশি। এই মসজিদের পরিচালনার সকল ব্যয় বহন করে গেছেন তিনি। বর্তমান তাঁর ওয়ারিশ হাজি মোহাম্মদ ফারুক মসজিদ পরিচালনার সকল ব্যয় বহন করে যাচ্ছেন। এছাড়াও সহর আলী মুন্সি জামে মসজিদের সভাপতি ও মতোয়াল্লী তিনি।

হাজি মোহাম্মদ ফারুকের পিতা মৃত হাজী তোফাজ্জল আহমদ দ্বীনি শিক্ষার জন্য এলাকায় মঈনীয়া রহমানিয়া দাখিল মাদরাসা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।যেটা তোফাজ্জল আহমদের পিতা আবদুর রহমানের নামে নামকরন করে রহমানিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা করা হয়। প্রতিষ্ঠান টি যেন আজীবন চলতে পারে তিনি ব্যাংক এ মাদরাসার নামে ফিক্সড ডিপোজিট করে একটি নিদিষ্ট পরিমান টাকা জমা রেখে যান। পরবর্তীতে খাজা মঈনউদ্দিন চিশতি নামের  সঙ্গে মিলিয়ে মঈনিয়া রহমানিয়া দাখিল মাদরাসা করা হয়। সে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

এছাড়াও মধ্য ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নির্মানাধীন ৩ তলা ভবনে ২ গন্ডা জায়গা দানসহ স্বেচ্ছায় অবশিষ্ট জায়গার সল্পতা রইয়েছে জেনে তা দান করার ইচ্ছা প্রকাশ করেন। এ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আজীবন দাতা সদস্যও তিনি। হাজী মোহাম্মদ ফারুক তাঁর পিতা হাজী তোফাজ্জল আহমদ এলাকার মানুষের যাতায়াতের জন্য নিজ জায়গার উপর দিয়ে একটি নতুন রাস্তা নির্মান করে দেন। রাস্তাটি মৃত হাজি তোফাজ্জল আহমদের নামে নামকরণ করা হয়। যে রাস্তা দিয়ে প্রায় দেড় শতাধিক পরিবারের চলাচল।

হাজি মোহাম্মদ ফারুকের বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের সঙ্গে চলতে হলে ইসলামে দেখানো প্রতিটি বিষয় মেনে চলতে হয়। মানবসেবার জন্য মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট নির্মাণসহ নানা জনকল্যাণ মুলক কাজ করাও বিশেষ সাওয়াবের কাজ। একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার কর্মময় জীবন। এভাবেই সারাজীবন জনগণের সেবা করে পাশে থাকতে চাই।

তিনি বলেন, নিজের এলাকার মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের জন্য দান করা মাদ্রাসার জায়গার সামনের তোফাজ্জল আহমদ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার ইচ্ছে রয়েছে। এছাড়াও শীঘ্রই হাজী তোফাজ্জল আহমদ কিন্ডারগার্টেন স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মানের কাজ শুরু হবে ইনশাআল্লাহ।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...