চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে (তিন) ৩টি চোরাই আইফোনসহ এসএম আব্দুল্লাহ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ মার্চ) রাত দেড়টার দিকে নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ চন্দনাইশ গাছবাড়িয়া এলাকার বর্তমানে কাজির দেউরী এলাকায় বসবাসরত এস.এম রাছেলের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফতাব উদ্দিন বলেন, তিনটি আইফোনসহ একজনকে গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ
