মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আলীকদমে গণধর্ষনের দায়ে চার ধর্ষকে গ্রেফতার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলার  নয়াপাড়া ইউনিয়নে ১৪ বছর বয়সি এক কিশোরী কে গণধর্ষন এবং ধর্ষনের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির দায়ে অভিযুক্ত আসামি মোঃ করিম (১৯), মোঃ রাসেল (২১),আব্দুলমুবিন ও মোঃ ইকবাল হোসেন নামে চার জন ধর্ষককে আটক করেছে আলীকদম থানা পুলিশ। 

বুধবার (১৯শে মার্চ) রাতে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আবদুল করিম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তির সুত্রে জানানো হয় গত ১৪ই মার্চ বিকাল ৪ টার দিকে ভিকটিম কিশোরী তার বাড়ির পার্শে মাতামুহুরী নদীতে গোসল করতে গেলে উল্লেখিত আসামিরা ভিকটিমকে জোর পূর্বক ওসমানের তামাক ক্ষেতের ভিতরে নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক সংঘবদ্ধভাবে পালাক্রমে ধর্ষণ করে।

এসময় আসামীরা তাদের মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। ধর্ষণের ঘটনা প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয় ভিকটিম কিশোরীকে।পরবর্তীতে বুধবার (১৯শে মার্চ)আলীকদম থানায় এসে ভিকটিম ধর্ষণ সংক্রান্তে অভিযোগ দায়ের করলে জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এর নির্দেশনায় আলীকদম থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একাধিক আভিযানিক টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

আলীকদম থানা পুলিশের তৎপরতায় স্বল্প সময়ের মধ্যে গণধর্ষণের ঘটনায় জড়িত সকল আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে সমর্থ হয়।

এদিকে জিজ্ঞাসাবাদে আসামীরা গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আসামীদের হেফাজত থেকে ভিডিও ধারণকৃত মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...