চান্দগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে মো. খোকন (৩৫) নামে ছিনতাইকারী গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে মৌলভী পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক হলেন— মো. খোকন কুমিল্লা জেলার মুরাদনগর থানার পালাসূতা এলাকার হাশেম মেম্বার বাড়ির নুরুল ইসলামের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা ছিল।
আর এইচ/
