যেখানে রাঙ্গামাটি জেলা থেকেই কোন প্রকার বাঁধা ছাড়াই অনায়াসে চট্টগ্রাম চলে আসা যায়। সেখানে এই চত্ত্বরে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। জটের মধ্যে চালক কিংবা যাত্রীর মনে হবে জন্ম-জন্মান্তর ধরেই লেগে আছে এই যানজট। বলছি উত্তর চট্টগ্রাম এর হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড চত্বরের কথা। তীব্র যানজট আর হর্ণের উচ্চ-আওয়াজে স্থানীয়দের ভোগান্তির অন্ত নেই।
স্থানীয়দের অভিযোগ, সিএনজি চালিত অটোরিকশাগুলোর অবৈধ পার্কিং এই চত্ত্বরকে তীব্র জটে রূপান্তরিত করছে। এতে করে সম্মুখে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও রাস্তা ঘেঁষেই দূরপাল্লার বাসগুলোর কাউন্টার, যাত্রী ওঠানামা করতে সময় লেগে যায় এতেও যানজট সৃষ্টি হয়। অন্যদিকে রাস্তার উপর গাড়ি পার্কিং, অবৈধ দোকানপাট ও নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে দখলকৃত বাসস্ট্যান্ডও যানজট এর অন্যতম কারণ মনে করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি চালক বলছেন ❝ হাটহাজারীতে আমাদের অনেক ড্রাইভাররা অবৈধভাবে গাড়ি চালাচ্ছে,নেই কোন লাইসেন্স নেই ডকুমেন্টস। প্রশাসনের সাথে কিভাবে যেন ব্যালেন্স করে চালায়। তাদের প্রায়ই যেখানে সেকানে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করে তাই জটলা পেকে থাকে বাসট্যান্ড চত্বরে। ❞
এদিকে যানজট কালক্ষেপণ করলেও হর্ণের আওয়াজ নষ্ট করছে শ্রবণ ক্ষমতা। কারণ বিজ্ঞান বলছে, একজন মানুষ সাধারণত ৪০ ডেসিবল শব্দে কথা বলে। আর এই মাত্রার শব্দকে বলা হয় বাড়ির ভেতরের শব্দ। যা কানের জন্য সুস্থ মাত্রার শব্দ। মানুষের কান ৭০ ডেসিবল পর্যন্ত শব্দ সহ্য করতে পারে। এই এলাকায় গড়ে শব্দের মাত্রা প্রায় ১০০-১১৫ ডেসিবল। যা একজন মানুষের কানের সহ্য ক্ষমতার অনেক বেশি। দিনের পর দিন ৭০ ডেসিবলের উপরে শব্দের মধ্যে থাকলে শ্রবণশক্তি ক্রমশ কমে যেতে থাকে।
হাটহাজারী সদর এর জনমানুষের এই আর্তনাদ জনপদে রয়ে গেলেও করতে পারেনি উপরমহল এর বিশেষ কর্ণপাত।
তবে উপজেলা প্রশাসন বলছেন ভিন্ন কথা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ও মুখ্যসচিব যৌথ উদ্যোগে যানজট নিরসনে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। অথচ গেলো দুই বছর আগেও চার উপজেলার সমন্বয়ে হাটহাজারীতে প্রাক্তন জেলা প্রশাসক যানজট নিরসনে নানা উদ্যোগ গ্রহণ করেন, ২বছর কেটে গেলেও তার ছিটেফোঁটাও দৃশ্যমান হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউজ্জামান বলেন, হাটহাজারীতে যানজট নিরসনে সড়ক ও জনপদ বিভাগ ইতোমধ্যে বাসস্ট্যান্ডে এর আশেপাশের কিছু অবৈধ স্থাপনা রয়েছে তার ক্ষতিপূরণসহ উচ্ছেদ কার্যক্রম এর জন্যে টেন্ডার হয়েছে এবং ঈদের পর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হবে।
দুই মাস আগে মুখ্যসচিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ মহোদয় সহ একটি মিটিং এ ফ্লাইওভার সহ ৬টি প্লান নিয়ে কথা হয়েছে এবং তা বাস্তবায়নে প্রক্রিয়া চলমান আছে। এছাড়াও সড়ক ও জনপদ বিভাগের এর কয়েকটি প্লান সাবমিট করা হয়েছে।
চট্টগ্রাম এর উত্তরাঞ্চলের এই জনপদে সাধারণ মানুষের একটাই চাওয়া যানজট মুক্ত সড়ক ও একটি পরিপাটি হাটহাজারী।
আর এইচ/
