মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান সদর উপজেলায় ঔষধ কোম্পানির একটি গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ রাশেদ(২৫) নামে একজন যুবক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও তার বন্ধুবান্ধবদের দেয়া তথ্য মতে রবিবার (৯ই মার্চ) ইফতারের কিছুক্ষণ আগে আছরের নামাজ পড়েন  বান্দরবান কেন্দ্রীয় মসজিদে। পরে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার, আমিরাবাদে একটি ইফতার মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হন রাশেদ।

পরে বান্দরবান -কেরানি হাট সড়কের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আশা একটি দ্রুতগামী পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয় মোটরসাইকেল আরোহী রাশেদ।স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানিহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদ বান্দরবান পৌরসভার ৭ নং ওয়ার্ড, আর্মি পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা উসমান সওদাগরের ছেলে।

দুর্ঘটনার বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান,  দুর্ঘটনার পর ঘাতক পিকআপ চালক পালিয়ে যায়।আমরা ঘটনাস্থলে এসেছি, পরিবারের পক্ষ হতে এখনো থানায় কোন মামলা করা হয়নি।পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহণ করলে জানানো হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...