শুক্রবার, ৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে আসামির ‘তথ্য সংগ্রহে’ জিজ্ঞাসাবাদে ‘আতঙ্কে’ দোকানির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পরোয়ানাভুক্ত এক আসামির তথ্য সংগ্রহ করতে আসা পুলিশের জিজ্ঞাসাবাদে ‘আতঙ্কিত ও অসুস্থ’ হয়ে মারা গেছেন এক মুদি দোকানি।

নগরীর খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় রোববার বেলা সাড়ে ৩টার দিকে লাল মিয়া (৬০) নামে ওই দোকানি ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ মারা যান বলে পরিবার ও পুলিশের ভাষ্য।

কুসুমবাগের রাজীব ভবনের নিচ তলায় দোকান চালাতেন লাল মিয়া। তার বাড়ি বরিশালে। পরিবার নিয়ে তিনি কুসুমবাগ এলাকাতেই থাকতেন।

লাল মিয়ার দুই ছেলে ও দুই মেয়ে আছে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশের ভাষ্য।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বেলা ৩টার দিকে দুইজন পুলিশ একটি মামলার বিষয়ে খোঁজ নিতে দোকানে আসেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লাল মিয়া
ভয়ে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে মেডিকেল সেন্টারে (একটি বেসরকারি হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডাক্তাররা বলেছেন তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

খুলশী থানার ওসি মজিবুর রহমান বলেন, থানা পুলিশের একটি দল সেখানে ওয়ারেন্টের এক আসামির বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। সেসময় আসামির বিষয়ে তথ্য জানতে চাইলে উনি মাথা ঘুরে পড়ে যান।
লাল মিয়া বয়স্ক মানুষ এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় হয়ত ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন।
তবে লাল মিয়ার বিরুদ্ধে ৫ অগাস্ট এর আগে বা পরের সময়ের কোনো মামলা থানায় নেই বেল জানায় পুলিশ।

এ বিষয়ে লাল মিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হবে না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গা সমুদ্র সৈকতের থেকে অর্ধ গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেল-সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর...

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

আরও পড়ুন

পতেঙ্গা সমুদ্র সৈকতের থেকে অর্ধ গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেল-সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার ২ জুলাই সকাল ১১টায় স্থানীয়রা টানেলে প্রবেশের আগে পতেঙ্গা...

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের...