চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরুকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আকবরশাহ থানার ১ নম্বর ঝিল এলাকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে ৩১ মামলার আসামি ।
গ্রেপ্তার মো. নুরে আলম নুরু কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মৃত ধনা মিয়ার ছেলে ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান জানান, চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. নুরে আলম নুরুকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার এক নম্বর ঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ১টি দেশে তৈরি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বলেন,গতকাল (শুক্রবার) বিকেলে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, পাহাড় কাটা, ডাকাতিসহ অস্ত্র আইনে ৩১টি মামলা রয়েছে।
আর এইচ/
