সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ৮৯ জন

সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও পরীক্ষা নেওয়া হবে দেশের বিভাগীয় আরও দুইটি উপকেন্দ্রে। সেগুলো হলো রাজশাহী ও ঢাকা। 

‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় মোট সাধারণ আসন ১২১৫টি। এবার এ ইউনিটে মোট আবেদন পড়েছে ১ লাখ ৯ হাজার ৮১ জন। এক্ষেত্রে প্রতি সিটের বিপরীতে লড়বেন ৮৯ জন পরীক্ষার্থী।

কোন ইউনিটের পরীক্ষা কবে: আগামীকাল ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা।

পরীক্ষার স্থান:

চবির ভর্তির লিখিত পরীক্ষা ১ মার্চ ২০২৫ থেকে শুরু হয়ে ২৪ মার্চ ২০২৫ পর্যন্ত চলবে। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দ্বিতীয়বারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা হতে চলেছে। তবে, ‘বি-১’, ‘বি-২’ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয়বার আবেদনের সুযোগ:

২০২১ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২৩ সালের উচ্চমাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে মাধ্যমিক বা দাখিল বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কর্তন করে মেধাতালিকা প্রস্তুত করা হবে। এটি গত বছর ৫ নম্বর কর্তন করে মেধাতালিকা প্রস্তুত করা হয়েছিল।

৫ নম্বর কর্তন করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় কোটা ধারী শিক্ষার্থীদেরও সাধারণ শিক্ষার্থীদের সমান অর্থাৎ সর্বনিম্ন ৪০ নম্বর পেয়ে পাস করতে হবে, যা গত বছর ৩৫ নম্বর ছিল।

পরীক্ষা কেন্দ্র: এবারও প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও দুটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- ঢাকা বিভাগে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী বিভাগীয় শহরে (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস)। একই সময় ও তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা ফলাফল:

চবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে পরীক্ষা শেষ হওয়ার কিছুদিনের মধ্যে। শিক্ষার্থীরা তাদের রেজাল্ট admission.cu.ac.bd ওয়েবসাইট থেকে দেখতে পারবে। ইউনিটভিত্তিক রেজাল্টের জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। ফলাফল প্রকাশিত হওয়ার পর মেধাতালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। শিক্ষার্থীদের মেধাতালিকায় নাম থাকা সাপেক্ষে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইউনিটভিত্তিক তথ্য: এবারের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ এ চারটি ইউনিট এবং তিনটি উপ-ইউনিট ’বি-১’, ’বি-২’ ও ‘ডি-১’ রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটের অধীনে সকল বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ/ইন্সটিটিউট, ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানবিদ্যা অনুষদভুক্ত ৯টি বিষয় এবং শিক্ষা অনুষদভুক্ত শিক্ষা।

‘বি-১’ উপ-ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগ, ‘বি-২‘ উপ-ইউনিটের অধীনে আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ।

‘সি’ ইউনিটের অধীনে ব্যবসায় অনুষদভুক্ত সকল বিভাগ।ডি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিষয়; আইন অনুষদভুক্ত আইন; উচ্চ মাধ্যমিক মানবিক শাখার শিক্ষার্থীর জন্য জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা; মনোবিজ্ঞান বিভাগ।

এছাড়া ‘ডি-১’ উপ-ইউনিটের অধীনে শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

আরও পড়ুন

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...