মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

অবৈধভাবে বৃক্ষ নিধন ও পাচার বন্ধ না করে,পেরেক অপসারণ কর্মসূচী

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান বন বিভাগের উদ্যোগে গাছ সুরক্ষায় গাছে বিলবোর্ড সহ বিভিন্ন বিজ্ঞাপন টাঙ্গানোতে পেরেক এর ব্যাবহার বন্ধ করতে “গাছ সুরক্ষায় পেরেক অপসারণ” কর্মসূচীকে হাস্যকর বলে মন্তব্য করছেন স্থানীয় জনসাধারণ।

বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) সকালে জেলার থানচি বাস স্টেশন এলাকায় বান্দরবানে বন বিভাগে উদ্যোগে মাস ব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃতহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মোঃআব্দুর রহমান, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

এদিকে কর্মসূচীকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা।স্থানীয়রা বলছে অবৈধভাবে প্রতিনিয়ত বৃক্ষ নিধন ও বন উজাড় হলেও এসব অবৈধ বৃক্ষ নিধন ও বন উজাড় হওয়া বন্ধের বিষয়ে বন বিভাগের কোন ভূমিকা আমরা দেখছিনা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন অসাধু ব্যবসায়ী ও বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে উজাড় হচ্ছে বন, ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।

অবৈধভাবে বৃক্ষ নিধন ও বন উজাড় না হওয়ার বিষয়ে কার্যকরী পদক্ষেপ না নিয়ে বন বিভাগ গাছে পেরেক মারা বন্ধ কর্মসূচী অনেকটা হাস্যকর।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...