সরকারের নানা প্রকল্পে এতদিন বেশি ব্যয় দেখানো হয়েছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এসব অর্থের অপচয় মোকাবিলার জন্য এখন ট্যাক্স বাড়াতে হচ্ছে।
আজ বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, ভগ্ন একটা ইকোনমি পেয়েছে সরকার দায়িত্ব নিয়ে। বর্তমান জায়গায় আসা চ্যালেঞ্জ ছিল। মূল হচ্ছে এনার্জি। এটা ঠিক না হলে অর্থনীতির চাকা এগোয় না। এই খাতে পুরোটা ডাকাতির বন্দোবস্ত হয়েছিল দাম বাড়াতে বাড়াতে।
শফিকুল আলম বলেন, টাকা নাই কিন্তু ৫৬০টি মসজিদ করেছেন। একেকটা ১৫ থেকে ১৭ কোটি টাকা। অথচ পাড়ার লোকেরা ৩ কোটিতে করতে পারতো। পুরোটা চুরির বন্দোবস্ত। প্রত্যেকটা প্রকল্পে ব্যয় ৭০% বেশি দেখানো হয়।
তিনি বলেন, ২৩৪ কোটি বিলিয়ন ডলার বাইরে চলে গেছে। দেশে থাকলে রিইনভেস্ট হলে কিছু উপকার হতো। ইকোনমির ভগ্নদশায় ৬ মাসে রোগ ঠিক করে দেশ সামনে এগোচ্ছে। ম্যাক্রো ইকোনমিকে শুরুতে জোর দেওয়া হয়। আগের সরকার ধ্বংস করে গেছে। তারা এ ক্ষেত্রে নয়ছয় করেছে।
প্রেস সচিব বলেন, মূল্যস্ফীতি কমছে দুই মাস ধরে। জুনে ৭%–এ নেমে আসবে, জনজীবনে স্বস্তি ফিরবে। মূল্যস্পীতি ঠিক থাকলে স্বস্তি পাবে জনগণ। কর্ণফুলী টানেল আমাদের ইকোনমিতে এখন দরকার ছিল কি না? হয়তো ১০ বছর পর প্রয়োজন হতো। অপচয় ট্যাকেল (মোকাবিলা) দেওয়ার জন্য এখন ট্যাক্স বাড়াতে হচ্ছে।
শফিকুল আলম বলেন, শ্রমিক অধিকার, পরিস্থিতি ঠিক থাকলে বড় বড় কোম্পানিগুলো এই দেশে বিনিয়োগ করবে। এ সরকার ভালো উদ্যোগ নিয়েছে। চিটাগাং পোর্টের গতিশীলতা আসলে, সরাসরি বিদেশি বিনিয়োগ আসবে। বড় বড় কোম্পানি যারা বিশ্বের বড় পোর্ট পরিচালনা করে, তাদের সাথে কথা হচ্ছে।
প্রেস সচিব বলেন, এনার্জি সেক্টরে ডাকাতি হয়েছে। নো এনার্জি নো পে। বড় বড় পাওয়ারের সাথে কথা হয়। নেপালের হাইড্রো পাওয়ার নিয়ে আসার চেষ্টা চলছে। গ্যাসপ্রম দিয়ে এক্সিলারেট-খনি থেকে উত্তোলনের কাজ করা হয়েছে। তা এক্সিলারেট করতে হবে। এনার্জি না পেলে বাংলাদেশের গ্রোথ হবে না।
শফিকুল আলম বলেন, দুর্নীতি যা চলে আসছিল, এটি মোকাবিলায় প্রত্যেক জিনিস ডিজিটালাইজ করতে হবে। অনলাইনে কাজ সম্পাদন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পেপারলেস কাজ যেন হয়, তাতে দুর্নীতি কমে যাবে। এতদিন মুখে বলা হতো ডিজিটাল বাংলাদেশ। বাস্তবে ছিল না।
প্রেস সচিব বলেন, ইয়াংদের জব সংকট এখন দেশে। এ সরকারে তার প্রভাব পড়ে। পরপর ৫ মাস ৫% এক্সপোর্ট বেড়েছে। রেমিট্যান্স অব্যাহত আছে। এটা অর্থনীতির জন্য আশাব্যঞ্জক। আদানির পাওনা ৯০০ থেকে সাড়ে ৫০০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে। শেভরনের পাওনা কমিয়ে আনা হয়েছে।
আর এইচ/
