বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সাজেক ভ্যালি পর্যটকদের যেতে বাধা নেই

রাঙামাটি প্রতিনিধি

আবারও খুলে দেওয়া হয়েছে মেঘ-পাহাড়ের উপত্যকা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্র।
এরআগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার রাতে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলেও আজ মঙ্গলবার দুপুরে সেটি প্রত্যাহার করা হয়েছে। এতে করে পর্যটকদের সাজেক ভ্যালি যেতে আর কোনো বাধা নেই।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পাঠান মো. সাইদুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে করে পর্যটকদের সাজেক ভ্যালি যেতে আর কোনো বাধা নেই।

এতে জানানো হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়াারি) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং পর্যটকদের ভ্রমণ বিষয়ে একটি বিশেষ সভা (অনলাইন জুম মিটিং) অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সভায় সর্বসম্মতিক্রমে মঙ্গলবার বিকেল থেকে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটক ভ্রমণ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় মঙ্গলবার বিকেল থেকে সাজেক এলাকায় পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।

এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের ‘অবকাশ ম্যানুয়েল রিসোর্ট’সহ আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনের ঘটনায় ৯০-৯৫টির অধিক স্থাপনা ভস্মিভূত হয়েছে। এরমধ্যে ৩৫টি স্থানীয় লুসাই ও ত্রিপুরার জনগোষ্ঠীর পরিবারও রয়েছে। রিসোর্ট-কটেজ মালিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাজেকের লুসাই-ত্রিপুরারা। তাদের এখন খোলা আকাশের নিচে দিন-রাত কাটছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

আরও পড়ুন

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...