বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

তিন মাসের মধ্যে বাংলাদেশে স্টারলিঙ্ক চালুর আহ্বান প্রধান উপদেষ্টার

চট্টগ্রাম নিউজ ডেক্স:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ও খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে আগামী  তিন মাসের মধ্যে বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

সপ্তাহ খানেক আগে ইলন মাস্কের সঙ্গে ভিডিও কনফারেন্সে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের। ভার্চুয়াল ওই বৈঠকে বাংলাদেশে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু নিয়ে কথা হয় তাদের।

এরপর গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাস্ককে একটি চিঠিতে লেখেন প্রধান উপদেষ্টা। ওই চিঠিতে মাস্ককে বাংলাদেশে দ্রুত স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু ও তাকে বাংলাদেশ সফরের আহ্বান জানান।

চিঠিতে ইলন মাস্ককে বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উন্নত এই প্রযুক্তি প্রধান উপকারভোগী হবেন বাংলাদেশের তরুণ-তরুণীরা।

মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আসুন, উন্নত ভবিষ্যৎ নির্মাণের জন্য এবং আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করি।’

চিঠিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিঙ্কের সংযোগকে একীভূত করার ফলে রূপান্তরমূলক প্রভাব পড়বে, বিশেষ করে বাংলাদেশের যুব উদ্যোক্তা সমাজ, গ্রামীণ ও দুর্বল নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের ওপর।’

বাংলাদেশে যাতে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালুর বিষয়টি নিশ্চিত করা যায় সেজন্য প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর সাথে নিবিড়ভাবে যোগাযোগের দায়িত্ব দেয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে ভার্চুয়াল বৈঠক করেন। সে সময় মাস্ক ড. ইউনূসকে জানান, বাংলাদেশের গ্রামীণ ও পিছিয়ে থাকা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে স্টারলিঙ্ক।

পাশাপাশি অল্প খরচে উচ্চগতির ইন্টারনেট বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির উন্নয়ন করবে বলে আশা ব্যক্ত করেন টেসলা প্রধান। স্টারলিঙ্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ড. ইউনূসও। ইলন মাস্ককে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণও জানান তিনি। তাতে ইতিবাচক জবাব দেন মাস্ক। এক বার্তায় তিনি বলেন, ‘আমি অপেক্ষায় আছি।

আর এইচ/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...