সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মীরসরাইয়ে বোনের বাড়ির বিবাদ মিটাতে গিয়ে লাশ হলেন প্রবাসী মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

মীরসরাইয়ে বোনের শ্বশুর বাড়িতে পারিবারিক বিবাদ মিটাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী মহিউদ্দিন
মহিউদ্দিন (৪০) ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দরের নোয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত মহিউদ্দিন (৪০) উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে৷ বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম৷

স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন গত কয়েকদিন আগে ওমান থেকে দেশে ফিরেন ৷ বোনের বাড়িতে পারিবারিক বিবাদের খবর শুনে সেখানে যায়। এই সময় তার বোনের স্বামী শরীফের সাথে মহিউদ্দিনের হাতাহাতি হয়। এক পর্যায়ে বোনের স্বামী শরীফের সাথে মারামারির পর্যায়ে গেলে এতে মহিউদ্দিন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
ঘটনাটি ঘটে মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামনসুন্দর এলাকার। ১৫ বছর পর দেশে ফিরে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান প্রবাসী মহিউদ্দিন।

এ বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর হাসপাতালে) কর্তব্যরত চিকিৎসক ফাহিম ফেরদৌস বলেন, শুক্রবার রাত এগারোটার দিকে মহিউদ্দিন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির শরীরে জখমের কোন চিহ্ন দেখা যায়নি।

এই বিষয়ে জানতে চাইলে নিহত মহিউদ্দিনের ছোট বোন সেলিনা আক্তার বলেন, শুক্রবার দিনভর বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা এনে দেয়ার জন্য আমাকে নির্যাতন করছিল আমার স্বামী। খবর পেয়ে আমার ভাই মারধরের বিষয়ে জানতে ও আমাদের সংসারে শান্তি ফিরিয়ে আনতে আলোচনা করার জন্য আমার স্বামীর বাড়িতে আসলে স্বামী ও শ্বশুর শাশুড়ি এবং তার আত্মীয় স্বজনরা মিলে পিটিয়ে আমার ভাইকে মেরে ফেলেছে।

এ সময় আমি বাঁধা দিলে আমাকেও মারধর করে আমার একটি পা ভেঙে ফেলে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, পারিবারিক বিবাদ মিটাতে বোনের বাড়িতে গিয়ে বোনের স্বামী ও তার পরিবারের লোকজনের হাতে মারধরের শিকার হয়ে প্রবাসী মৃত্যুর বিষয়টি সত্য।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছি আমরা।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...