শুক্রবার, ৩ জুলাই ২০২৬

আনোয়ারায় ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারায় একটি ভাড়া বাসা থেকে হাবিবুর রহমান (৫৬) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চায়না ইকোনমিক জোনের গেট সংলগ্ন হামিদুর রহমান ম্যানসন নামে একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাবিবুর রহমানের বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী রিজা মনি (২৫) বলেন, আমার স্বামীর প্রথম স্ত্রী মারা গেলে দুই বছর আগে আমাকে বিয়ে করেন। আমাদের সংসারে হাসিবুর রহমান নামে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আমার স্বামী আগে এস আলম গ্রুপে চাকরি করতেন। সম্প্রতি তিনি ইট-বালি সরবরাহের ঠিকাদারি ব্যবসা শুরু করেন।

গত সপ্তাহে আমি আমার মায়ের বাসায় যাই। দুই-তিন দিন ধরে স্বামীকে মোবাইলে কল দিলেও তিনি ধরেনি। আমি মনে করছি রাগ করে ধরছে না। আজ দুপুরে পুলিশ ফোনে জানাল আমার স্বামী মারা গেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহত হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। বাসা থেকে গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পৃথক...