সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

কনে ১৩ বছর শিশু আর বর ৩৮ বছরের মাদ্রাসা শিক্ষক

বোয়ালখালীতে ১৩ বছরের শিশু শিক্ষার্থীর বিয়ে বন্ধ করলেন এসিল্যাণ্ড

দেবাশীষ বড়ুয়া রাজু, বোয়ালখালী প্রতিনিধি :

কনে ১৩ বছরের শিশু (শিক্ষার্থী) আর বর ৩৮ বছরের মাদ্রাসা শিক্ষক। বয়সের এমন বিস্তর ব্যবধানের মাঝেও শুক্রবার ২১ ফেব্রুয়ারি জুমার নামাজের পর স্থানীয় মসজিদে ওই শিক্ষার্থীর আকদ হওয়ার কথা ছিলো। একজন শিশু শিক্ষার্ক্ষীর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) । তাঁর তাৎক্ষণিক পদক্ষেপে এ শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ হয়। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।

চট্টগ্রামের বোয়ালখালীতে ৮ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডে এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি বলেন, ১৩ বছর বয়সী ৮ম শ্রেণি পড়ুয়া এক শিশুর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। এসময় বাল্য বিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থী ও বরের অভিভাবকদের জানালে তারা মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে শিক্ষার্থীর বাবা মো. সাইফুদ্দিন ও শিক্ষক বরের মা হোসনেয়ারা বেগম মুচলেকা দিয়েছেন। জুমার নামাজের পর পৌর এলাকার আমতলের একটি স্থানীয় মসজিদে ওই শিক্ষার্থীর আকদ হওয়ার কথা ছিলো। বর ওই এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। এই নিয়ে স্থানীয়দের মাঝেও ছিল ব্যাপক ক্ষোভ। তারাই প্রশাসনকে বিষয়টি জানিয়ে এই শিশু শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করেছেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...