সোমবার, ৪ মে ২০২৬

সাগরে ফেলে দেওয়া সেই জেলের লাশ ৪দিন পর ভেসে এলো সৈকতে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় সন্দ্বীপ চ্যানেলে পিটিয়ে পানিতে ফেলে দেওয়া জেলে রাম জলদাসের (৩২) মরদেহ জোয়ারের পানিতে ভেসে এসেছে গুলিয়াখালী সমুদ্রসৈকত এলাকায়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

বাড়বকুণ্ড ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ মাহমুদাবাদ জেলে পাড়ার মৃত শীতল জলদাসের পুত্র রাম জলদাস। ছেলেকে ফিরে পাবেন- এ আশায় দিন গুনছিলেন মা নুপুর বালা জলদাস। অবশেষে অপেক্ষা শেষ হলো সন্তানের মরদেহ দেখে।

গত ১৭ ফেব্রুয়ারি নৌকা নিয়ে সন্দ্বীপ চ্যানেলে মাছ ধরতে গেলে জেলেদের বাধা দেয় বালুখেকোরা। প্রতিবাদ করলে তারা জেলেদের পেটায় এবং এক পর্যায়ে রাম জলদাসকে সাগরে ফেলে দেয়। এসময় বালুখেকোরা তার ভাই লিটন জলদাসকে অপহরণ করে হাতিয়া নিয়ে যায়। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালি উদ্দিন আকবর বলেন, গুলিয়াখালী সৈকতে মরদেহটি ভেসে আসে। ভাটার সময় পানি নেমে যাওয়ায় কাদায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তারা স্বজনদের খবর দেন। নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাম জলদাসের মরদেহ উদ্ধার করেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার নাহার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে চরম...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো দীর্ঘদিনের প্রতিক্ষিত ডায়ালাইসিস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ৩ মে রোববার সকালে প্রধান অতিথি...