সোমবার, ৪ মে ২০২৬

সীতাকুণ্ডে ওভারটেক করা নিয়ে বাস-মাইক্রোবাসে যাত্রীদের হামলা, ভাঙচুর

চট্টগ্রাম নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ও মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের বাসকে ওভারটেক করতে গিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ ঘটনায় বাসচালককে দায়ী করে সাদা রঙের মাইক্রোবাসে থাকা যাত্রীরা লাঠিসোঁটা নিয়ে বাসটিতে ভাঙচুর চালায়।

এসময় তাদের সঙ্গে যোগ দেয় কালো রঙের আরেকটি মাইক্রোবাসের যাত্রীরা। এ ঘটনার প্রতিবাদে বাসের যাত্রীরাও মাইক্রোবাস দুটি ভাঙচুর করেন।
ন্থানীয়রা জানান, রংপুর থেকে একটি বাস কক্সবাজার যাচ্ছিলেন। দুটি মাইক্রোবাস থেকে কয়েকজন তরুণ নেমে বাসের জানালা ভেঙ্গে দেয়। বাসের চালক অন্যায় করলে পুলিশের হাতে তুলে দিতে পারতো, যাত্রীদের এভাবে বিপদে ফেললো কেন?

স্থানীয় বাসিন্দারা বলেন, বেশ কয়েকজন তরুণকে বাস ভাঙচুর করতে দেখে থামানোর চেষ্টা করা হয়। এসময় তারা উল্টো মারধর করার চেষ্টা করে। বাসের ভেতর থেকে শিশু ও নারীদের চিৎকার শুনে এলাকার লোকজন জড়ো হয়ে একটি মাইক্রোবাস আটক করে পুলিশকে খবর দেন।

বার আউলিয়া হাইওয়ে থানার এএসআই আবদুল বাতেন বলেন, ওভারটেক করা নিয়ে এ ঘটনার সৃষ্টি হয়। একটি বাস ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আরেকটি মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে গেছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা...

আরও পড়ুন

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে অবকাঠামোগত অবস্থা ও চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।সোমবার (৪ মে) সকাল...