শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ফুল, চকলেট ও পেন্সিল দিয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির শিশু বরণ উৎসব

শংকর চৌধুরী.খাগড়াছড়ি:

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে প্রাক-প্রাথমিক শ্রেণির শিশু বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাক-প্রাথমিক শ্রেণির শিশু বরণ উৎসবের নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীর ‘স্বাগতম, স্বাগতম, বিদ্যালয়ে স্বাগতম’ স্লোগানে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের স্বাগতম জানান শিক্ষকবৃন্দরা।

পরে তাদের ফুল, চকলেট ও পেন্সিল দিয়ে বরণ করে নেয়া হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিলুআরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কণিকা খীসা ও অবসর প্রাপ্ত সহকারি শিক্ষক রেডামা চৌধুরী।

অত্র বিদ্যালয়ের শিক্ষার মান, সকল ব্যবস্থাপনা এবং শিশু বরণ উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হয়ে নিজের শিশু সন্তানকে অত্র বিদ্যালয়ে ভর্তি করান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার। নৃত্য, গান ও অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নগদ অর্থ এবং উপহার সামগ্রী দিয়ে পুরুষকৃত করেন প্রধান অতিথি।

পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য এ শিশু বরণ উৎসবের সমাপ্তি ঘটে।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...