সোমবার, ২৯ জুন ২০২৬

ডিলিট হয়ে যাবে ফেসুবক লাইভের সব ভিডিও!

অনলাইন ডেস্ক

লাইভ ভিডিও স্টোরেজের নীতিমালা পরিবর্তন করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এখন থেকে নিজেকেই সংরক্ষণ করে রাখতে হবে লাইভ ভিডিও। কারণ মাত্র ৩০ দিনের মধ্যে সব লাইভ ভিডিও ডিলিট করে ফেলবে জনপ্রিয় এই মাধ্যম। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম। ১৯ ফেব্রুয়ারি বা তার পরে করা লাইভ ভিডিওগুলো ৩০ দিন পর্যন্ত থাকবে এরপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এই ৩০ দিনের মধ্যে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। এ ছাড়া সেই লাইভ ভিডিও থেকে রিল বানিয়ে তা স্থায়ী ভাবেও রেখে দিতে পারবেন।

পুরোনো লাইভ ভিডিওগুলোর ক্ষেত্রে আরও ৯০ দিন সময় পাবেন সেগুলো ডাউনলোড করে রাখার, এরপর সেগুলোও ডিলেট হয়ে যাবে। তবে পুরোনো লাইভ ভিডিওগুলো ডিলেটের আগে আপনি নোটিফিকেশন পাবেন।

সম্প্রতি মেটা জানিয়েছে, সারা বিশ্বের মানুষ নিজেদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ভাগ করে নিতে অথবা ব্যবসায়িক কারণে ফেসবুক লাইভ ব্যবহার করে থাকেন। তবে বেশিরভাগ লাইভ ভিডিও সম্প্রচারের প্রথম কয়েক সপ্তাহেই সর্বাধিক ভিউ পায়, এ কারণে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণের নীতিতে অভিনব পরিবর্তন আনা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায়...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. আইয়ুব...

লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে মো. সোহান উদ্দিন সোহান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...