সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জেল হাজতে প্রেরণ

একে খান মোডে ‘গ্রীন গুলবাহার টাওয়ার’ থেকে ’পাহাড়খেকো’ জসীমের স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর এ কে খান মোড়ে ‘গ্রীন গুলবাহার টাওয়ারে’ সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের সন্ধানে গত রবিবার স্থানীয় লোকজন ও পুলিশ অভিযান চালিয়ে জসিমকে না পেলেও সোমবার (১৭ ফেব্রুয়ারি) একই টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তার স্ত্রী তাসলিমা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ডবলমুরিং থানা পুলিশ নগরীর আকবর শাহ থানার এ কে খান মোড়ে ‘গ্রীন গুলবাহার টাওয়ার’ একটি ১৪ তলা আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে অভিযান চালিয়ে তাসলিমা বেগমকে গ্রেফতার করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম আত্মগোপনে আছেন, এমন খবরে রাতভর নগরীর আকবর শাহ থানার ওই টাওয়ার ঘিরে অভিযান চালায় পুলিশ। রাতভর ভবনটির প্রতিটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে অবশ্য জসিমকে পাওয়া যায়নি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ চট্টগ্রাম নিউজকে বলেন, এ কে খান মোড়ে গ্রীন গুলবাহার টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযানে চালিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আমাদের থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় অর্থদাতা ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে ছাত্র-জনতার আনন্দ মিছিলে হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা। এতে রবিন নামে এক সিএনজি অটোরিকশা চালক গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তিনি ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুর আলম তদন্তে তাসলিমা বেগমের সম্পৃক্ততা মিলেছে উল্লেখ করে তাকে জেলহাজতে পাঠানোর জন্য আদালতে আবেদন করেন।

জহুরুল আলম জসিম চসিকের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

এসডি/

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব ইভেন্টের পাশাপাশি ক্রিকেটও তার বাইরে নয়।২৪ এর পর মাঠে গড়ায়নি চট্টগ্রামের কোন লীগ। ঢলে নানা...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...