সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ভাসানচর থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা ফের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর ভাসানচর থেকে নগরীর আনন্দবাজার এলাকায় পালিয়ে আসা ২০ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুসহ জনকে আটক করেছে বন্দর থানা পুলিশ। আটকের পর তাদেরকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ।

সোমবার ১৭ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম মহানগরীর আউটার রিং রোডের আনন্দবাজার এলাকা থেকে তাদের আটক করে বন্দর থানা পুলিশ।

চট্টগ্রাম বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, দালালের মাধ্যমে তারা রোববার রাতে ট্রালার যোগে ভাসানচর থেকে চট্টগ্রামে এসেছিল। ট্রলারটি তাদের নামিয়ে দিয়ে চলে যায়।

হালিশহর আনন্দ বাজার আউটার রিং রোডে ভোরররাতে নারী, পুরুষ, শিশুসহ এক দল লোকের অবস্থান দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। বিকালে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, আটক রোহিঙ্গাদের মধ্যে ১০ জন শিশু, কয়েকজন নারী ও পুরুষ ছিল।
উল্লেখ্য সরকার ২০২০ সালের ৪ ডিসেম্বর থেকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে কয়েক দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করে। হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে ১৩ হাজার একর আয়তনের ওই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছিল।

এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব ইভেন্টের পাশাপাশি ক্রিকেটও তার বাইরে নয়।২৪ এর পর মাঠে গড়ায়নি চট্টগ্রামের কোন লীগ। ঢলে নানা...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...