বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিক্ষোভের মুখে কালুরঘাট সেতুতে মোটার সাইকেলের টোল আদায় বন্ধ

নিজস্ব প্রতিবেদক

মোটর সাইকেল চালকদের আন্দোলনের মুখে অবশেষে কালুরঘাট সেতুতে মোটর সাইকেল থেকে টোল আদায় বন্ধ করে দিয়েছে সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেতুর বোয়ালখালী অংশে টোল আদায় কেন্দ্রে সোটর সাইকেল চালকরা একত্রিত হয়ে মোটরসাইকেল থেকে টোল আদায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। এসময় তারা বিক্ষোভ করতে থাকে। এ সময় সেতুর উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান মোটর সাইকেল থেকে টোল আদায় বন্ধ করে দেয়।

এর আগে গত মঙ্গলবার বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রশাসন, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইজারাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা বসে মোটার সাইকেল থেকে ২০ টাকার স্থলে ১০ টাকা হারে টোল আদায়ের সিদ্ধান্ত নেন।

কিন্তু গতকাল সন্ধ্যায় হঠাৎ করে মোটর সাইকেল চালকরা সেতুর টোল আদায়ের স্থলে এসে মোটর সাইকেল থেকে টোল ফ্রি করে দেয়ার জন্য বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান সেতুতে মোটর সাইকেল থেকে টাকা আদায় বন্ধ করে দেয়।

ইজারাদার প্রতিষ্ঠান কর্তৃক কালুরঘাট সেতুর টোলের হার: সেতু দিয়ে পারাপারে বাসের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, ট্রাক/ কাভার্ড ভ্যানের টোল ১৫০ টাকা, মাইক্রোবাস এবং এ্যাম্বুলেন্সের টোল ৬০ টাকা, প্রাইভেট কার ৫০ টাকা, জিপ ৫০ টাকা, পিকআপ ৫০ টাকা, টেম্পো ৫০ টাকা, সিএনজি ট্যাক্সি ২০ টাকা, ব্যাটারী রিক্সা ও ভ্যান ১০ টাকা এবং মোটরসাইকেলের টোল ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মোটার সাইকেল চালকরা টোলের বিষয়টি মানতে নারাজ। যার কারনে এই পর্যন্ত দুই দফা বিক্ষোভ হয়েছে।

এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বিদ্যালয়টির নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালা উদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক...

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর পাড়ে মিলল কাটা হাত

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে একটি কাটা হাত।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ...