মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের ১৬ আসনে জামায়াতের প্রার্থী কারা ?  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। 

প্রার্থী তালিকায় আছেন সাবেক হুইপ, চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী থেকে শুরু করে দলটির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা।

শনিবার বিকালে কেন্দ্রীয় ও চট্টগ্রাম জামায়াতের কয়েকটি সূত্র চট্টগ্রাম নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তারা নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি।

প্রার্থীরা হলেন- চট্টগ্রাম-১ (মিরসরাই) এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শফিউল আলম, চট্টগ্রাম-১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ডা. শাহাদৎ হোসাইন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মাওলানা জহিরুল ইসলাম।

জানা যায়, এডভোকেট সাইফুর রহমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক। জামায়াতের এই আইনজীবী নেতা ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি। অধ্যক্ষ নুরুল আমিন মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি। আলোচিত সাবেক এই ছাত্রনেতা শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন। আলাউদ্দিন শিকদার উত্তর জেলা জামায়াতের আমীর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি। আনোয়ারুল সিদ্দিকী উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক। পেশায় ব্যবসায়ী এই জামায়াত নেতা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে। তিনি হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর। শাহজাহান মঞ্জুর পেশায় ব্যবসায়ী। তিনি রাউজান উপজেলা জামায়াতের আমীর। অধ্যক্ষ আমিরুজ্জামান উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়েয়ের বোর্ড অব ট্রাস্ট্রির সদস্য। ডা. আবু নাসের প্রভাবশালী চিকিৎসক নেতা। তিনি ডাক্তারদের সংগঠন বিএমএ’র টানা তিনবার সাংগঠনিক সম্পাদক ছিলেন। একইসঙ্গে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের সাবেক ম্যানেজিং ডিরেক্টর। ডা. একেএম ফজলুল হক নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর। পাশাপাশি তিনি চান্দগাঁওয়ের শমসেরপাড়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান। অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী চসিকের সাবেক কাউন্সিলর। তিনি বর্তমানে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক। প্রার্থী শফিউল আলম চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ৫ বছর সিটি করপোরেশনের অর্থনৈতিক স্ট্যান্ডিং কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন। ইঞ্জিনিয়ার লোকমান এপিক গ্রুপের চেয়ারম্যান। ইঞ্জিনিয়ার লোকমান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। অধ্যাপক মাহমুদুল হাসান দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তিনি পতেঙ্গা আলিয়া মাদ্রাসার শিক্ষক। ডা. শাহাদৎ হোসাইন শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ডিরেক্টর। বিশিষ্ট এই চক্ষুরোগ বিশেষজ্ঞ চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সাবেক সভাপতি। শাহজাহান চৌধুরী দুইবারের সাবেক এমপি ও হুইপ। একইসঙ্গে তিনি মহানগর জামায়াতের আমীর। মাওলানা জহিরুল ইসলাম। বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান।

জানা যায়, মোট ১৬টি আসনে প্রার্থী দিলেও অন্তত ১০টি আসনে জয়ের বিষয়ে আশাবাদী জামায়াত। আসনগুলো হলো সাতকানিয়া-লোহাগাড়া, বাঁশখালী, ফটিকছড়ি, খুলশি- পাহাড়তলী-হালিশহর, সীতাকুণ্ড, মিরসরাই,সন্দ্বীপ। আরও রয়েছে জনপ্রিয় ৩ চিকিৎসক নেতার জন্য বরাদ্দকৃত কোতোয়ালি- বাকলিয়া, চান্দগাঁও- বোয়ালখালী ও চন্দনাইশ- সাতকানিয়া (আংশিক)।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন প্রার্থী চূড়ান্তের বিষয়ে বলেন, সব প্রার্থী মোটামুটি চূড়ান্ত। তবে এই মুহূর্তে নাম প্রকাশ করার সুযোগ নেই। আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানানো হবে।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর ও সন্দ্বীপ আসনের প্রার্থী আলাউদ্দিন শিকদার বলেন, আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে উত্তর জেলার প্রার্থীদের নাম অভ্যন্তরীণ বৈঠকে জানানো হয়েছে।

দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, প্রার্থী অনেকটা চূড়ান্ত হয়েছে। তবে কেন্দ্রীয়ভাবে ঘোষণার আগে এই মুহূর্তে নাম প্রকাশ করতে পারছি না। যদিও আমরা ইতিমধ্যে ভোটের মাঠে নেমেছি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ...

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিগত...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ৯ মে (২৬ শে বৈশাখ ১৪৩৩ বাংলা) এই...