বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

জাতিকে পথ দেখাবে আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবে বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে অমর একুশে বই মেলায় “সমাজ বিনির্মানে জুলাই গণঅভ্যুত্থান প্রেরণা যোগাবে” শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইন্টারিম গভর্মেন্ট অত্যন্ত সীমিত সময়ের জন্য এসেছে। আমাদের সেরকম কোন রাজনৈতিক অভিলাষ নেই। এখানে পরবর্তী পর্যায়ে মানুষের ভোটে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো দেশের দায়িত্ব নেবেন। আশা করছি যে তারা এই মুক্তচিন্তাকে অবারিতভাবে লালন করবেন। জুলাই অভ্যুত্থানের এই শহীদদের দায় দায়িত্ব রাষ্ট্রের উপরে অর্পিত হয়েছে। রাষ্ট্র সেই দায় পালন করবে। পালন করতে গিয়ে প্রতিবছরই আয়োজন হবে। এইটার অঙ্গীকার অনেকদূর পর্যন্ত আমাদের বয়ে নিয়ে যাবে। এই আশা করছি যে আগামীতে যে তরুণ সমাজ আসবে তাদেরকে তাদের যে সমস্ত প্রশ্ন তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য সমাজ এবং রাষ্ট্রকে রাজনীতিকে প্রস্তুত থাকতে হবে। এটা একটা অভিযাত্রা। আপসহীন অভিযাত্রা যা তারা অর্জন করেছে।

উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের পায়ের নিচে ছিল অবারিত বাংলা। শত্রু ছিল বাইরে। শত্রু সশস্ত্র ছিল আমরাও সশস্ত্র ছিলাম। আর এবারের এই জুলাই অভ্যুত্থানের সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে। নিষ্ঠুরতার বিরুদ্ধে। অসাম্যের বিরুদ্ধে। অহংকার-অন্ধত্বের বিরুদ্ধে। যে লড়াই লড়েছে সে লড়াই ছিল নিজের সাথে নিজের লড়াই। আমাদের সকল মন্দের বিরুদ্ধে, আমাদের সকল অসত্যের বিরুদ্ধে, অন্যায় এর বিরুদ্ধে আমাদের ন্যায়ের সংগ্রাম। এই সংগ্রাম লড়া হয়েছে প্রকাশ্যে রাস্তায় এবং অস্ত্রের বিরুদ্ধে খালি হাতে বুক পেতে দিয়ে এই লড়াই লড়েছে। এর অনন্যতা অসাধারণ। মানুষ কতটুকু ডেসপারেট হয়ে গেলে এইরকম একটা আন্দোলন, এরকম একটা সংগ্রাম সৃষ্টি করতে পারে। আর সেই সংগ্রামে সশস্ত্র শক্তিকে উৎখাত করে দিতে পারে। এটা একটা বহুকাল ধরে আমাদের জাতিকে এর চেতনা অগ্রবর্তী করবে। এগিয়ে নিয়ে যাবে। বইমেলার মধ্যে নানান আঙ্গিকে এর প্রতিবাদ হবে। আমরা সেই আশা করছি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, ডা. শাহাদাত হোসেন বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি আগামীতে এটা একটা লেখক নির্ভর বইমেলা হবে। আমরা বাংলাদেশের সব লেখককে ইনভাইট করব এবং তাদেরকে আমরা বলব যে তাদের বইগুলো যাতে তারা এখানে প্রকাশিত করে এবং এখানে তারা ডিসপ্লে করে। আমরা ট্রাই করছি একটা নতুন কিছু হয়তোবা ইনশাল্লাহ আমরা করব। ভবিষ্যতে আরো গোছালো, বৃহৎ পরিসরের বইমেলার আয়োজন করা হবে। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা আগাচ্ছি। বই কিনে কেউ দেউলিয়া হয়নি। বই কিনুন বই পড়ুন। জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, দেশকে বদলানোর ১৯৭১ সালে একবার সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমরা আমাদের অনৈক্য দিয়ে, আমাদের বিভক্তি দিয়ে, আমাদের চুরি, লুটপাট, ডাকাতি দিয়ে সেই সুযোগ অবহেলায় হারিয়েছে। আবার আমাদের ছাত্র সমাজ আরেকবার নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদেরকে সমাজ বিনির্মাণের আরেকটা সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যদি আবার আমরা হারাই, তাহলে জাতিকে খেসারত দিতে হবে। কাজেই এই সুযোগ কিভাবে কাজে লাগাতে হবে সরকার চিন্তা করছে। যুক্তিসংতভাবে সংস্কারের মধ্য দিয়ে এই সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের পরামর্শ ছিল সর্বপ্রথমে শিক্ষা সংস্কার কমিশন করার জন্য। অন্যান্য সংস্কার কমিশন গুলো শতভাগ সফলতা অর্জন করতে পারবে না যদি শিক্ষা সংস্কার কমিশন না করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বিশিষ্ট চিকিৎসক ডা. ইমরান বিন ইউনুস, শাহাবুদ্দিন বাবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থীদের পরিবেশনা এবং আমন্ত্রিত আবৃত্তিশিল্পী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পীদের পরিবেশনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পেশাদার চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার

চট্টগ্রাম নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব...

এই ক্রিকেট বোর্ডের সুন্দর ভবিষ্যত দেখছেন আলম

অনেকেই বলছেন নতুন ছেলেদের নিয়ে গঠিত এবারের ক্রিকেট বোর্ড...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।...

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি...

আরও পড়ুন

এই ক্রিকেট বোর্ডের সুন্দর ভবিষ্যত দেখছেন আলম

অনেকেই বলছেন নতুন ছেলেদের নিয়ে গঠিত এবারের ক্রিকেট বোর্ড ভাল করতে পারবেনা। কিন্তু বোর্ডের নব নির্বাচিত পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর জানান এই তরুনদের নিয়ে...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি উঠেছেন নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে। আজ ১ জুলাই বুধবার সকালে তিনি চট্টগ্রাম...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো. আজাদ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেল পৌনে...

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং...