বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

সাফায়েত মেহেদী,মিরসরাই

কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে মিরসরাইয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ কমসূচি পালন করা হয়। 

এসময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম কালা মেম্বার, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুর রহিম বাবলু, মায়ানী ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর হোসেন মিয়া, করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, উপজেলা বিএনপির সদস্য বায়োজিদুল আলম, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাসুদ রেজাউল করিম, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মাঈনুল করিম সাজিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সামছুল হুদা চৌধুরী, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরেরচ্ছাপা ডিপটি, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হারুন, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. আজম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এফকে জাহিদ, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির সদস্য সরোয়ার হোসেন জনি, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াছ উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা কাউসার উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন, সাহেরখালী যুবদলের যুগ্ম আহবায়ক শাহদাত খান, মুক্তিযুদ্ধের প্রজন্ম সাহেরখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জাহিদ, মাঈনুদ্দিন, টিপু ,যুবদল নেতা দিনাস, রহিম শাহ, রুবেল।

উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান অন্তবর্তী সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার মধ্যে বলেছেন। এটি এখন সর্বজন স্বীকৃত। ৩১ দফার লিফলেট সবার কাছে পৌঁছে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছি। ধারাবাহিকভাবে উপজেলাব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার করার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় সিআরবি সাত রাস্তার মোড়ে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন সম্পন্ন হয়েছে।আজ শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ ক্রিকেট নেটে প্রধান অতিথি...