বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবে রজভীয়া নূরীয়া কমিটির যৌতুক ও মাদকবিরোধী আলোচনা

যৌতুক ও নারী নিপীড়ন রোধে আলেম-ইমাম সমাজকে সোচ্চার হতে হবে: উপদেষ্টা ফারুক-ই-আজম

নিজস্ব প্রতিবেদক

যৌতুক, মাদক, নারী ও শিশু নিপীড়ন থামাতে বলিষ্ঠ পদক্ষেপ এবং যৌতুক-মাদকের বিরুদ্ধে যুবকদের শপথ গ্রহণের মধ্য দিয়ে রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ১৬তম অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে ‘যৌতুক ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন অন্তর্র্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধক ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী।

প্রধান অতিথি উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেন, অন্তর্র্বর্তীকালীন সরকার একার পক্ষে সবকিছু সামাল দেয়া সম্ভব নয়। এক্ষেত্রে জনগণেরও অনেক করণীয় আছে। অথচ আমরা সে দায়িত্ব পালন করি না। অন্তর্র্বর্তীকালীন সরকার সবকিছু করে দেবে এ মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন আল্লামা আবুল কাশেম নূরী গরিব মানুষের প্রতি মমত্ববোধ ও দ্বীনি দায়িত্ববোধ থেকে আজ যৌতুক, মাদক ও নারী নিপীড়ন বিরোধী যে আলোচনা সভা ডেকেছেন তা দেখে আমরা অনুপ্রাণিত হই।
তাঁর মতো আলেম, ইমাম, খতিব ও উলামা মাশায়েখগণ এসব সামাজিক অনাচারের বিরুদ্ধে সোচ্চার হলে দেশে অনুকূল পরিবর্তন আসবে।

প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা আবুল কাশেম নূরী (মু.জি.আ)।

তিনি বলেন, যৌতুক, মাদক ও নারীর প্রতি নিত্য অবমাননা আজ বড় সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তা দেখে আমরা নিশ্চুপ থাকতে পারি না। সামাজিক দায়বদ্ধতা, ঈমানি তাড়না ও মানবিক কর্তব্যবোধ থেকেই আমি ১৬ বছর পূর্বে এ আন্দোলন শুরু করেছি। সবাই আমার পাশে দাঁড়ালে আশানুরূপ সুফল মিলবে বলে আশা করি। যৌতুক বিরোধী আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে কন্যাদায়গ্রস্থ পরিবারগুলোকে বাঁচাতে হবে।

আলোচনা সভায় সমবেত ছাত্র যুব জনতার প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর (মু.জি.আ)। তিনি বলেন, যৌতুক, মাদক, নারী নিপীড়ন থামাতে হলে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিদ্যমান আইনকে ঢেলে সাজিয়ে যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে। আলেম ও ইমাম সমাজ নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হলে যাবতীয় সামাজিক অনাচার থেকে মুক্তি মিলতে পারে।

সংবর্ধেয় অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক সিনিয়র মুদাররিস ও সুন্নী নূরানী বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জেবাইর (মু.জি.আ)।

তিনি বলেন, যৌতুক একটি সামাজিক অভিশাপ। ইসলামী নির্দেশনা মেনে বরের সাধ্যানুযায়ী মুহরানা ধার্য করতে হবে।

প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী এবং মুহাম্মদ আয়ুব তাহেরীর যৌথ সঞ্চালনায় অর্ন্তর্বতীকালীন সরকারকে ১৫ দাবি পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী।

স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক জাহিদুল হাসান রুবায়েত। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব এর সভাপতিত্বে অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন কাদেরী, অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, সৈয়দ মাওলানা মুহাম্মদ জুন্নুরাঈন, মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়ুন কবির খন্দকার, আহাদ সৈয়দ করিম, আলহাজ জহির সওদাগর, শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আল্লামা হাসান রেযা, উপাধ্যক্ষ আল্লামা ইউনুচ রেজভী, পীরে তরিক্বত খোরশেদ আলম রজায়ী, মাওলানা করিম উদ্দিন নূরী, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ফজল বারিক, মাষ্টার হুমায়ুন, এ্যাডভোকেট ছলিম উদ্দিন খান, মাওলানা আবুল হাশেম, আল্লামা ইকবাল হোসাইন কাদেরী, আল্লামা হাসান আযহারী, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মাওলানা আব্দুল আজিজ রজভী, কাযী মাওলানা শফিউল আজম, মাওলানা ওমর ফারুক নঈমী, সেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি তোফাজ্জল হোসাইন, ছাত্রনেতা জোবাইরুল আলম মানিক প্রমুখ।

অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন কাদেরী বলেন, দায়িত্বশীলরা নারী নির্যাতন, যৌতুক, মাদক, শিশু নির্যাতনসহ সামাজিক নানা অনাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এসব সামাজিক অনাচার ও দুষ্টক্ষত বন্ধে জনগণকে সচেতন হতে হবে। সামাজিক সচেতনতা ও গণঘৃণাবোধ জাগ্রত করা ছাড়া এসব সামাজিক অভিশাপ থেকে নিষ্কৃতি মিলবে না।

অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গরিবের ঘরে ঘরে আজ নীরব আর্তনাদ-আহাজারি চলছে। যৌতুকের দাবি মেটাতে না পারায় দেশে প্রতিদিন শত শত পরিবার ভাঙছে। কন্যাদায়গ্রস্থ পিতা-মাতার আর্তনাদ থামাতে না পারা আমাদের বড় ব্যর্থতা। এই ব্যর্থতার গ্লানি থেকে আমাদের নিষ্কৃতি খুঁজতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ মুসা সওদাগর, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ মিঞা জুনাইদ, আরিফুল ইসলাম আজম, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মুহাম্মদ তারেক আজিজ, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ ওসমান জাহাঙ্গীর, আবু হানিফ রিপন, মাওলানা মুহাম্মদ ছৈয়্যদুল হক, মাওলানা নাজিম উদ্দিন নূরী, মুহাম্মদ আলমগীর, মাওলানা এনামুল হক এনাম, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ আমানউল্লাহ, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ জাকির হোসাইন সওদাগর, মুহাম্মদ ওসমান জাহাঙ্গীর, মাওলানা ওসমান, অরিফুল হক হৃদয়, মাওলানা মুহাম্মদ আযিয, হাফেজ মাওলানা নাসির উদ্দিন, মুহাম্মদ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ ওসমান, মাষ্টার হারুন, নিজাম উদ্দিন চৌধুরী, মঈন উদ্দিন আরিফ, মুহাম্মদ হান্নান তালুকদার, মাওলানা মালেক তাহেরী, মাওলানা আবু তালেব, মাওলানা হাসান রেযা, মুহাম্মদ বাদশাহ, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম সাকি, মুহাম্মদ হাবিব, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ আনোয়ার রেযা, মুহাম্মদ শাহজাহান প্রমুখ।

শেষে পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরীর নেতৃত্বে যৌতুক-মাদকবিরোধী র‌্যালী চট্টগ্রাম প্রেস ক্লাব হতে চেরাগী পাহাড় চত্বরে এসে সমাপ্ত হয়।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর এমপি সাতক্ষীরা-৩ আসনের হাফেজ রবিউল বাশার।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি অসুস্থ হয়ে...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...