সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্বশীল সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ: ডেপুটি প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্বশীল সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পাচ্ছে সংবাদ মাধ্যম। দেশের প্রধানতম বন্দর ও বাণিজ্য নগরী হিসাবে চট্টগ্রামের গুরুত্ব রয়েছে। এ ক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে চট্টগ্রাম বন্দরের সুবিধা গ্রহণের আহ্বানের পাশাপাশি চট্টগ্রামে বিনিয়োগে আহ্বান জানান। চট্টগ্রামে বিনিয়োগ হলে লাভবান হবে পুরো দেশ। কারন চট্টগ্রাম হচ্ছে দেশের সামগ্রিক অর্থনীতির লাইফ লাইন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব ব্যাবস্থাপনা কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এই সরকার বৈষম্যবিরোধী সরকার। সারাদেশে যেন সুষম উন্নয়ন হয় সরকার সে জন্য আন্তরিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তিনি দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

কমিটির সদস্য মুস্তফা নঈমের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাংবাদিক আলমগীর অপু, মোহাম্মদ শহিদুল ইসলাম, মজুমদার নাজিম উদ্দিন, নুর উদ্দিন আলমগীর, হাসান মুকুল, ওয়াহিদ জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য রোটারিয়ান জসীম উদ্দিন চৌধুরী।

জাহিদুল করিম কচি এমএ আজিজ স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া বরাদ্দ বাতিল করে চট্টগ্রামের ক্রীড়া সংস্থার অধীনে ফিরিয়ে দেওয়ার জন্য ডেপুটি প্রেস সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

আরও পড়ুন

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।তিনি...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...