মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টিকটক নিয়ে দ্বন্দ্ব, লোহাগাড়ায় ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় টিকটক করা নিয়ে ঝগড়ার পর ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব তাঁতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মুমিন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নালারকুল মুন্সিপাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র ও পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় গুরতর আহত হয়েছে একই এলাকার রহমত উল্লাহর পুত্র মো. মুকিত উদ্দিন (১৭)।

জানা যায়, সন্ধ্যায় দুই বন্ধু পূর্ব তাঁতি পাড়া শাহ্ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় যায়। সেখানে ভাসমান দোকানে টিকটক করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়।

এক পর্যায়ে মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে আরেক পক্ষ পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মুকিতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও মুমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশ গুপ্তা জানান, রাত ১০টার দিকে ছুরিকাঘাতে নিহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...