সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাইন্দং কাঞ্চননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া আক্তার (১৪) কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুরুং ফিরনি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

আহতরা হলেন- নিহতের মা ফাতেমা বেগম, বোন সেলিনা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক আহমদ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও বড় বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

ফটিকছড়ি থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, বালুবাহী ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১৮ মামলার আসামি মনা বিদেশি পিস্তল-শর্টগান ও গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে ১৮ মামলার আসামি শীর্ষ...

দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ...

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড়...

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

আরও পড়ুন

চট্টগ্রামে ১৮ মামলার আসামি মনা বিদেশি পিস্তল-শর্টগান ও গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি...

দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ শুরু করেছে বাংলাদেশ দল।আজ সোমবার সাগরিকাস্থ বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের...

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড় ও পায়ের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।আটক...