মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সবচেয়ে বেশি নতুন ভোটার ফরম পূরণ বাঁশখালী, লোহাগাড়া ও আনোয়ারায়

চট্টগ্রামে হালনাগাদে নতুন ভোটারের ফরম পূরণ করেছে ২ লাখ ৫৬ হাজার

নিজস্ব প্রতিবেদক

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীরা গত ১৩ দিনে চট্টগ্রামে ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন।

এরমধ্যে নগরীর ৪১ ওয়ার্ডে ৩৩ হাজার ৫৭৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করে ফরম পূরণ করা হয়েছে এবং জেলার ১৫ উপজেলায় ২ লাখ ২৩ হাজার ৩৬০ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা। অনুপস্থিত ভোটারের সংখ্যা (ভোটার হওয়ার যোগ্য, নাম লিপিবদ্ধ করে অনুপস্থিতির কারনে ভোটার হতে পারেনি) ৩১ হাজার ৩৬৮ জন।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জানা গেছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা নতুন ভোটার তথ্য সংগ্রহের পাশাপাশি ভোটার লিস্ট থেকে ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটার কর্তন করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা বলেন, ভোটার তালিকা হালনাগাদে গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছিল। তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে গত ৩ ফেব্রুয়ারি। যেসব নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের ধাপে ধাপে এলাকা ভিত্তিক আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) করা হবে।

নির্বাচন কমিশনের জারি হওয়া পরিপত্র অনুযায়ী, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৫ উপজেলায় ৩ হাজার ৫৪২ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজ করছেন।

হালনাগাদ তথ্য সংগ্রহকালে নতুন ভোটারের জন্য সবচেয়ে বেশি ফরম পূরণ হয়েছে বাঁশখালী উপজেলায়। বাঁশখালীতে নতুন ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেছে ২২ হাজার ৯৬৬ জন, এরপরে লোহাগাড়া উপজেলায় ২১ হাজার ২৩৯ জন, আনোয়ারায় ২০হাজার ২০৬ জন, হাটহাজারীতে ১৯ হাজার ৩৬২জন, বোয়ালখালীতে ১৮ হাজার ৫২৪জন, সীতাকুন্ডে ১৮ হাজার ১৩ জন। সাতকানিয়ায় ১৪৯৮৫ জন, সন্দ্বীপে ১০৮০৩ জন, রাউজানে ৯৯২১ জন, রাঙ্গুনিয়ায় ১৪৭৭৯ জন, মিরসরাইয়ে ১২৭৮১ জন, ফটিকছড়িতে ১০৪৫২ জন, পটিয়ায় ১৫০৮০ জন, চন্দনাইশে ৯৮৩২ জন, কর্ণফুলীতে ৪৪১৭ জন।
চট্টগ্রাম মহানগরীর মধ্যে পাঁচলাইশ জোনে নতুন ভোটারের তথ্য ফরম পূরণ করেছে ৫১২৭ জন, চান্দগাঁও জোনে ৬৪২৬ জন, কোতোয়ালী জোনে ৩৬৭৩ জন, ডবলমুরিং জোনে ৮৮৪৭ জন, পাহাড়তলী জোনে ৫১৫৭ জন, বন্দর জোনে নতুন ভোটারের তথ্য ফরম পূরণ করেছে ৪৩৪৫জন।
চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৬৫ লাখ ৩১ হাজার ৬১৮জন। এরমধ্যে মহানগরীতে ১৯ লাখ ৭৯ হাজার ২৪৮ জন। জেলার ১৫ উপজেলায় ভোটার সংখ্যা ৪৫ লাখ ৫২ হাজার ৩৭০জন।

এসডি/

 

 

 

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার ২' নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন,...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ জুন) রাত ১২টা...