বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গ্রেপ্তার এড়াতে বিদেশে পালানোর সময় বিমানবন্দরে ফটিকছড়ির সোনা আবু আটক

গ্রেপ্তার হয়েছেন ডবলমুড়িংয়ের হত্যা মামলায়

নিজস্ব প্রতিবেদক

বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের আটক হয়েছেন চট্টগ্রামের সোনা চোরাচালানে অভিযুক্ত ফটিকছড়ির আবু আহমেদ প্রকাশ ‘সোনা আবু’। তাকে ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা বিমানবন্দর হয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় গত রোববার (২ ফেব্রুয়ারি)বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতের দিকে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয় এবং সোমবার ৩ ফেব্রুয়ারি আদালতে নেয়া হলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক আবু আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁকে চট্টগ্রামের ডবলমুরিং থানার পুলিশ ঢাকা থেকে আজ সোমবার চট্টগ্রাম নিয়ে আসে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, আবু আহমেদ একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিমানবন্দরে তাকে আটক করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবু আহমেদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে এবং তিনি ১৯৯১ সালে শ্রমিক ভিসা নিয়ে দুবাই যান। বিদেশে গিয়ে তিনি সোনা চোরাচালানি ও হুন্ডির ব্যবসা শুরু করেন।

জানা গেছে, ১৯৯১ সালে শ্রমিক ভিসা নিয়ে তিনি মধ্যপ্রচ্যের দেশ দুবাইতে পাড়ি জমান আবু। এরপর সোনা ও হুন্ডি কারবারিতে জড়িয়ে রাতারাতি হয়ে উঠেন সোনা পাচারকারী সিন্ডিকেটের অন্যতম।
২৪০ কোটি ৫ লাখ ১২ হাজার ১৬০ টাকা পাচারের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় ২০২০ সালের ১৮ মার্চ এ আবু আহমেদের বিরুদ্ধে একটি মামলা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ৭২১ কোটি ১৭ লাখ টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়ে সিআইডি ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত রিপোর্ট জমা দিয়েছে আদালতে। স্বর্ণ চোরাচালান মামলায় অভিযুক্ত আবু আহমেদের বিরুদ্ধে তদন্ত শেষ করে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তার অবৈধ অর্থের খোঁজ পায়। এ চক্রের সঙ্গে জড়িত ২১ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় সিআইডি। সূত্র আরো জানায়, আবু আহমেদ চট্টগ্রামে অর্থ পাচার এবং স্বর্ণ ও অন্যান্য পণ্য চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তার সম্পদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ভবন, প্লট, বিলাসবহুল বাড়ি। দুবাইয়েও তার তিনটি দোকান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর এমপি সাতক্ষীরা-৩ আসনের হাফেজ রবিউল বাশার।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি অসুস্থ হয়ে...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে ‘শহীদ আবু সাঈদ...