বুধবার, ২৯ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। গাড়ির সামনের সিটে বসা একজনসহ দুজন ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজনের নাম আনোয়ার হোসেন। নিহতদের মধ্যে একজন নারীও আছেন। তবে তার নাম জানা যায়নি।

মাকসুদ আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মাইক্রোবাস চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মাইক্রোবাস চালক পালিয়ে গেছেন। পাশের সিটে বসা যাত্রী আনোয়ার হোসেন ঘটনাস্থলে নিহত যান। আর পেছনে সিটে থাকা একজন নারীও মারা যান। রোববার রাত ১০ টায় ঢাকা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দেন তারা।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...