ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে নগরীর কোতোয়ালি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে খুলশী থানা কোতোয়ালি থানায় তাকে সোর্পদ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকায় নেভী কনভেনশন সেন্টার থেকে তাকে আটক করেছিল পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তার ছেলের বিয়ের অনুষ্ঠানস্থল ঘেরাও করে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
গ্রেফতার ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই এবং সাবেক এমপি খাদেজাদতুল আনোয়ারার সনির চাচা তিনি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন,‘আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। যার মামলা নং – ৪৯। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বের বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ
