বুধবার, ২২ জুলাই ২০২৬

নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করুন: সাচিং প্রূ জেরি

মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি, বান্দরবান

নিজেদের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি বন্ধ করে দলের বৃহত্তর স্বার্থে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যন্ত সকল নেতা কর্মীদের তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।
তারেক রহমান ঘোষিত এই ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সকল জনসাধারণের গনতান্ত্রিক মুক্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে লামা উপজেলার ঐতিহ্যবাহী ফাইতং জুনিয়র উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত সংবিধান ও রাষ্ট্রীয় ব্যাবস্থার গনতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির জন্য ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এমপি, বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, সাচিং প্রূ জেরি।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে প্লেকার্ড ও মিছিল সহকারে জনসমাবেশ স্থলে যোগ দেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, জেলা বিএনপির সিনিয়র সহ -সভাপতি আল হাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক- আবু তাহের সহ প্রমূখ।

এসময় জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,মহিলা দল,সেচ্ছাসেবক দল সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের দুর্যোগকালে জনকল্যাণে সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসতে হবে।গত ১৮ জুলাই বোয়ালখালীতে...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্ণামেন্টে জয় পেয়েছে চবক ক্রীড়া...