রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে আজহারীর ওয়াজ শুনতে লোকে লোকারণ্য মাহফিল

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী প্যারেড ময়দানে দেড় যুগ পর  তাফসীরুল কুরআন মাহফিলে জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে লোকে লোকারণ্য হয়ে উঠেছে ময়দানের এলাকা জুড়ে । 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৮টার পর আলোচনা করবেন। পাঁচদিন ব্যাপী মাহফিলের শেষ দিনে দুপুর থেকেই মাহফিলের ময়দানে মুসুল্লির আসা শুরু হয়। এরই মধ্যে পুরো ময়দান ভরে গেছে, যেন তিল ধারণের আর জায়গা নেই।

চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত মাহফিল সন্ধ্যা ৭টায় আলোচনা করা কথা রয়েছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাওলানা শামীম সাঈদীর। এর পর আলোচনা করবেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালেদ ।

দীর্ঘ ২৯ বছর ধরে এই ময়দানে তাফসির মাহফিলে বয়ান করে গেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর পর এই ঐতিহাসিক মাহফিল এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তাই এবারের আয়োজন ঘিরে চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এর আগে গত শনিবার চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিল আয়োজকদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়। মাহফিল সফল করতে এন্তেজামিয়া কমিটি ও ১৯টি সাব-কমিটি নিরলসভাবে কাজ করছে। মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মূল প্যান্ডেলে পুরুষদের বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অতিথি ও সাংবাদিকদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।এবারের মাহফিলে মহিলাদের জন্য মূল মাঠে কোনো প্যান্ডেল রাখা হয়নি। তবে তাদের জন্য বিকল্পভাবে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মূল মাঠের দক্ষিণে মহসিন কলেজের মাঠ, কাজেম আলী হাই স্কুল ও গুলজার বেগম হাই স্কুলে এবং উত্তরে কিশলয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজে মহিলাদের বসার এবং তাফসির শোনার ব্যবস্থা রাখা হয়েছে। এসব প্যান্ডেলে মহিলাদের জন্য প্রয়োজনীয় সেনিটেশন ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

মাহফিলে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ বিশেষ টিম কাজ করছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে বিশেষ নজরদারিতে রয়েছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...