বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঈগল পরিবহনের দুই গ্রুপের দ্বন্দ্বে নতুন ব্রিজে চালক-হেলপারের সড়ক অবরোধ

সিনিয়র প্রতিবেদক :

ঈগল পরিবহনের বাস মালিকদের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় এ নিয়ে প্রায় ১ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈগল পরিবহনের বাস মালিকদের দুইটি গ্রুপ রয়েছে নতুন ও পুরাতন। বাস ভাড়ার টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রবেশমুখ শাহ আমানত সেতু নতুনব্রীজ এলাকায় সড়কে বাস চালক ও সহকারীরা বাসগুলো দাঁড় করিয়ে বন্ধ করে দেন। এতে যানচলাচল বন্ধ হয়ে পড়লে তীব্র যানজটের দেখা মিলে। এসময় মানুষ চরম ভোগান্তির শিকার হন।

জামাল উদ্দিন নামে এক ভুক্তভোগী জানান, বহদ্দারহাট থেকে আসতেছি। নতুন ব্রীজ এসে আটকে গেছি। শুনেছি এইখানে গন্ডগোল লাগছে। এখন বাড়ি যাবার জন্য চেষ্টা করতেছি।

শাহ আলম নামে এক সিএনজি অটোরিকশা চালক বলেন, শুনেছি এইখানে দুই গ্রুপের মধ্যে ঝামেলা হচ্ছে। তাই এখন আর গাড়ি চালাব না। নিজের নিরাপত্তার জন্য বাসায় চলে যেতে পারলে বাঁচি।

এ ব্যাপারে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ঈগল পরিবহনের বাসের দুটি কমিটি নিয়ে দ্বন্ধ লাগে। এ কারণে ৩০ মিনিট মত যানচলাচল বন্ধ ছিল একপাশে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...